Translate

Sunday, November 30, 2014

একজন মুসলমান ব্যক্তির স্বেচ্ছায় সনাতন ধর্মে ধর্মান্তরিত হওয়া





ভারতের মধ্য প্রদেশের কারগোনের বাসিন্দা, জনাব খলিলউলাহ খান স্বেচ্ছায় সনাতন ধর্ম গ্রহণ করেছেন। তিনি পেশায় একজন উকিল এবং এখন একজন কৃষ্ণভক্ত। এই ব্যাপারে তিনি বলেন, "আমি বহুদিন ধরে বৈদিক শাস্ত্র অধ্যয়ণ করছি এবং বৈদিক দর্শন ও চর্চা নিয়ে চিন্তা ভাবনা করছি। আমার মনে হয়েছে, আমি সেই প্রকৃত সত্য খুঁজে পেয়েছি যেটা আমি আজীবন ধরে খুঁজে বেরিয়েছিলাম। অবশেষে প্রচন্ড অস্বস্তি, উভয় সংকটতা ও সমাজের আপত্তিকে দূরে ঠেলে আমি সনাতন ধর্ম গ্রহণ করেছি"।
তিনি আরও বলেন, "আমার স্ত্রীর মস্তিষ্কে ব্যাঘাত ঘটার ফলে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েন। সে দীর্ঘদিন যাবত্‍ অচেতন ছিল। ব্যয়বহুল হাসপাতালে তার চিকিত্‍সা চলছিল। তার বেঁচে থাকা নিয়ে স্বয়ং ডাক্তারও আশঙ্কাগ্রস্থ ছিল। ঠিক এই সময় আমার এক শুভাকাঙ্কী আমার স্ত্রীর সুস্থ হয়ে উঠার মনোকামনা নিয়ে আমাকে হরেকৃষ্ণ মহামন্ত্র - হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ হরে হরে / হরে রাম হরে রাম রাম রাম হরে হরে - জপ করতে বলে। ঠিক সেই সময় থেকে আমার স্ত্রীর শারীরিক উন্নতি হতে শুরু করে। কিছুদিন পর তার জ্ঞান সম্পূর্ণভাবে ফিরে আসে এবং তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেয়া হয়। অধিকন্তু তার এখনও স্বাভাবিক চিকিত্‍সা চালু আছে। তারপর থেকে আমি পরমেশ্বর ভগবানের সেবায় নিয়োজিত হয়েছি। এখন আমি একজন নিরামিষভোজী বৈষ্ণবীয় হিন্দু॥

অদ্ভুত রান্নাঘর !!! হ্যাঁ, জগন্নাথ পুরী মন্দিরের রান্নাঘরকে বলা হয় পৃথিবীর অদ্ভুদ ও বড় রান্নাঘর । কেন এই রান্নাঘর অদ্ভুত তা আপনাদের কাছে সংক্ষিপ্তভাবে তুলে ধরছি ।



জগন্নাথ পুরীতেতো এমনিতেই জগন্নাথ অনেক লীলা করে কিন্তু তার রান্নাঘরের লীলা আমরা কম বেশি সবাই জানি ।এই রান্নাঘরে বিবিধ দ্রব্য রান্না করার জন্য কোন বিদ্যুৎ বা যন্ত্র ব্যবহার করা হয় না । উন্মুক্ত কাঠের আগুনের উপর অনেকগুলো তেলের ল্যাম্প বা বাতি ঝুলিয়ে রাখা হয় আর তার নিচেই সেবকরা এসেই রান্না কার্য সম্পন্ন করে ।

এ রান্নাঘরে এত দ্রুত রান্না করা হয় যে শুধুমাত্র একদিনের প্রস্তুতিতে একসাথে প্রায় দশ হাজার লোক বসে প্রসাদ পায় । আর এমনিতে পাঁচ হাজারের উপর দর্শনার্থী প্রসাদ পেয়ে থাকে ।

এই রান্নাঘরটি ৯টি ভাগে বিভক্ত । যাদের দুটি ভাগ ২৫০০ বর্গফুট করে এবং বাকি ৭টি ভাগ এ দুটির চেয়ে একটু ছোট হবে । এ রান্নাঘরে রয়েছে ৭৫২টি মাটির তৈরি চুলা যার প্রত্যেকটি দৈর্ঘ্যে তিন বর্গফুট করে এবং উচ্চতায় প্রায় ৪ ফুটেরেও বেশি ।

তবে যেটি অদ্ভুত ব্যাপার তা হল রান্না করার বিষয়টি, চুলাগুলোতে একটির উপর একটি পাত্র বসানো হয় এভাবে প্রায় নয়টি পাত্র থাকে । শুধুমাত্র এ পাত্রগুলোর নিচে অবস্থিত আগুনের মাধ্যমেই উপরের পাত্র থেকে শুরু করে শেষে নিচের

পাত্রটির রান্না অদ্ভুদ ভাবে সম্পন্ন হয় ।এই রান্নাঘরের সার্বিক তত্ত্বাবধানে নিয়োজিত রয়েছে এক হাজার সেবক । তার মধ্যে ৫০০ সেবক রয়েছে কেবলমাত্র চুলাতে রান্না করার জন্য সহায়ককারী হিসেবে ।

এখানে কোন পুরাতন পাত্রে রান্না করা হয় না, প্রতিদিন নতুন নতুন পাত্রে রান্না করা হয়, তাই একদল খালি মাটি দিয়ে পাত্র বানায়, আরেক দল তা সরবরাহ করে রান্নাঘরে নিয়ে যায় । আরেকদল পাত্রগুলো ধৌত করে, আরেকদল পাত্রে জল

ভর্তি করে চুলাতে নিয়ে যায় তবে এখানে আরেকটি অদ্ভুত বিষয় হল রান্না করার জন্য এখানে গঙ্গা আর সরস্বতী নদী রান্নাঘরের ভিতর দিয়ে প্রবাহিত হয়েছে যা বাহির থেকে দেখা যায় না যা সত্যিই অদ্ভুত !!!!

কেউ কেউ সব্জি ধৌত করছে আর কেউ কেউ সব্জি কাটছে আর কেউ মসলা তৈরি করছে ।রান্নাঘরে যে সেবকরা থাকে তাদের বয়স যখন ১২ বছর হয় তখন থেকে তারা ট্রেনিং এ নেমে পড়ে এভাবে তারা বংশানুক্রমে প্রাপ্ত নির্দিষ্ট সেবা সারাজীবন ধরে অর্থাৎ মৃত্যুর আগ পর্যন্ত করে থাকে ।

এই রান্নাঘরে ১০০টির উপর আইটেম রান্না করা হয় যা দুটি ভাগে বিভক্ত । এ দুটি ভাগকে পাক্কা এবং সুক্কা নামে ডাকা হয় । পাক্কা বলা হয় সে খাবারগুলো যেগুলো সিদ্ধ করা যেমন ডাল, চাল, খিচুরী এবং সমস্ত রকমের সবজি । অপরদিকেসুক্কা বলা হয় বিস্কিট, মিষ্টান্ন আর বিভিন্ন ধরনের পিঠা ।

সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, জগন্নাথের জন্য যেসমস্ত ফল ও সবজি ব্যবহার করা হয় সেগুলো দু হাজার বছর ধরে ব্যবহৃত হয়ে আসছে । শুধুমাত্র স্থানীয়ভাবে উৎপাদিত সবজি ও ফলই জগন্নাথের জন্য ব্যবহৃত হয় । অন্য কোন অঞ্চল থেকেউৎপাদিত দ্রব্য জগন্নাথের জন্য ব্যবহার করা হয় না ।

এই পুরী জগন্নাথ স্বয়ং পরিচালনা করে আর মহা লক্ষ্মী স্বয়ং জগন্নাথের জন্য নিজ হাতে রান্না করে । তাইতো পুরীর এ রান্নাঘরকে অদ্ভুত রান্নাঘর বলেই অভিহিত করা হয় ।

Monday, August 18, 2014

প্রশ্ন: মহাকর্ষ ও অভিকর্ষ বা মাধ্যাকর্ষণ শক্তি সম্পর্কে হিন্দুশাস্ত্র কী বলে? এ বিষয়ে হিন্দু বিজ্ঞানীদের কোন অবদান আছে কি?



উত্তর:
আধুনিক বিশ্বে সকলের ধারণা মহাকর্ষ ও অভিকর্ষ শক্তি নিউটন প্রথম আবিষ্কার করেছেন। অনেকেই জানেন না যে, এ বিষয়ে হিন্দুদের মূল ধর্মগ্রন্থ বেদে স্পষ্টভাবে আলোচনা করা হয়েছে।

সবিতা যন্ত্রৈঃ পৃথিবী মরভণাদস্কম্ভনে সবিতা দ্যামদৃংহৎ।
অশ্বমিবাধুক্ষদ্ধু নিমন্তরিক্ষমতূর্তে বদ্ধং সবিতা সমুদ্রম ॥ ঋগ্বেদ, ১০/১৪৯/১
অনুবাদ: সূর্য রজ্জুবৎ আকর্ষণ দ্বারা পৃথিবীকে বাঁধিয়া রাখিয়াছে। নিরাধার আকাশে দ্যুলোকের অন্যান্য গ্রহকেও ইহা সুদৃঢ় রাখিয়াছে। অচ্ছেদ্য আকর্ষণ রর্জ্জুতে আবদ্ধ, গর্জনশীল গ্রহসমূহ নিরাধার আকাশে অশ্বের ন্যায় পরিভ্রমণ করিতেছে।

দেখুন, আকাশ যে ‘নিরাধার’ এবং ‘রজ্জুবৎ আকর্ষণ’ অর্থাৎ মহাকর্ষ শক্তির দ্বারাই যে সেই নিরাধার আকাশে সূর্য ও গ্রহসমূহ নিজ অক্ষরেখায় সুদৃঢ় রয়েছে -এখানে সেকথা বলা হয়েছে। বিশ্বের প্রভাবশালী অনেক ধর্মগ্রন্থে আকাশকে স্পষ্টভাবে ‘পৃথিবীর ছাদ’ হিসেবে বর্ণনা করা হয়েছে। অথচ এই সব ধর্মমতের জন্মেরও হাজার বছর পূর্বে বেদে আর্য ঋষিগণ আকাশকে ‘নিরাধার’ অর্থাৎ পৃথিবীকে ও গ্রহসমূহকে শূন্যে ভাসমান বলে ঘোষণা দিয়েছিলেন।

আরও লক্ষণীয়, মহাকর্ষ শক্তিতে আবদ্ধ গ্রহসমূহ যে নিরাধারে অর্থাৎ মহাশূন্যে স্থির নয়, বরং পরিভ্রমণ করছে নিজ কক্ষপথে -এই তত্ত্বও আবিষ্কার করেছিলেন বৈদিক ঋষিগণ। এমনকি সূর্য নিজেও যে তার নিজস্ব কক্ষপথে চলছে সেই অত্যাশ্চর্য গূঢ় বিজ্ঞানও আলোচিত হয়েছে নিম্নের মন্ত্রে :

আকৃষ্ণেন রজসা বর্তমানো নিবেশয়ন্নমৃতং মর্তঞ্চ।
হিরণ্ময়েন সবিতা রথেনা দেবো যাতি ভুবনানি পশ্যন্ ॥ ঋগ্বেদ, ১/৩৫/২
অনুবাদ: সূর্য আকর্ষণযুক্ত পৃথিব্যাদি লোক-লোকান্তরকে সঙ্গে রাখিয়া নশ্বর-অবিনশ্বর উভয় পদার্থকে নিজ নিজ কার্যে নিযুক্ত রাখিয়া এবং মাধ্যাকর্ষণ রূপে রথে চড়িয়া যেন সারা লোকান্তর দেখিতে দেখিতে গমন করিতেছে।

খুব অবাক হতে হয়, পৃথিবী যেমন চাঁদকে সঙ্গে নিয়ে সূর্যের চারপাশে প্রদক্ষিণ করছে, তদ্রুপ সূর্যও যে তার গ্রহ-উপগ্রহসমূহকে সঙ্গে নিয়ে নিজের কক্ষপথে গমন করছে -এই গভীর জ্ঞানও পবিত্র বেদে আলোচিত হয়েছে।

মহাবিজ্ঞানী ভাস্করাচার্য (১১৫০ খ্রি:) তাঁর ‘সিদ্ধান্ত শিরোমণি’ নামক জ্যোতিঃশাস্ত্রের গোলাধ্যায়ে উল্লেখ করেছেন-

“আকৃষ্টি শক্তিশ্চ মহী তয়া যৎ স্বস্থং স্বাভিমুখী করোতি।
আকৃষ্যতে তৎ পততীব ভাতি সমে সমন্তাৎ কুবিয়ং প্রতীতিঃ॥”
অর্থাৎ “সর্ব পদার্থের মধ্যে এক আকর্ষণ শক্তি বিদ্যমান রহিয়াছে, যে শক্তি দ্বারা পৃথিবী আকাশস্থ পদার্থকে নিজের দিকে লইয়া আসে। যাহাকে ইহা আকর্ষণ করে তাহা পতিত হইল বলিয়া মনে হয়।”

অর্থাৎ প্রাচীন ঋগ্বেদ শাস্ত্রের পাশাপাশি ব্যক্তি হিসেবে বিবেচনা করলেও হিন্দু বিজ্ঞানী ভাস্করাচার্য (১১১৪-১১৮৫) বিজ্ঞানী আইজ্যাক নিউটনের (১৬৪২-১৭২৭) জন্মেরও কমপক্ষে পাঁচশত বছর পূর্বে মহাকর্ষ শক্তি আবিষ্কার করে তাঁর গ্রন্থ ‘সিদ্ধান্ত শিরোমণি’তে আলোচনা করে গিয়েছেন।

আপনি কি জানেন?


বাংলা সাত বারের নাম ও
বাংলা বার মাসের নাম হিন্দু
দেবতাদের নাম
অনুসারে হয়েছে?তাহলে দেখুন
শনিবার-শনি দেবতার নাম
অনুসারে
রবিবার-রবি বা সূর্য দেবতার
নাম অনুসারে
সোমবার-সোম বা শিব দেবতার
নাম অনুসারে
মঙ্গলবার-ধূপ বা দ্বিপের নাম
অনুসারে
বুধবার_বৃহস্প্র
তিবার_শুক্রবার- গ্রহের নাম
অনুসারে
বৈশাখ-কীর্ত্তন নাম অনুসারে
জৈষ্ঠ-অগ্নি দেবতার নাম
অনুসারে
আষাঢ়-আষাঢ়ি পূর্ণিমার নাম
অনুসারে
শ্রাবন-ব্রাক্ষ্ মা দেবের নাম
হতে
ভাদ্র-শ্রীকৃষ্ণ ের বাঁশি হতে
আশ্বিন-অশ্বিনী কুমারের নাম
হতে
কার্তিক-কার্তিক দেবতার
নাম অনুসারে
অগ্রহায়ন-সূর্য দেবতার
পরিক্রমণ হতে
পৌষ-পার্বন হতে আগত
মাঘ-তীর্থস্হান হতে আগত
ফাল্গুন-জলন্ত কাঠ বা যজ্ঞ
হতে আগত
চৈত্র-বাসন্তী দেবীর
শাড়ি হতে আগত
মূলত সূর্যকে কেন্দ্র করে এসব
নামের উৎপত্তি ।সম্রাট আকবর
আরবের সাথে হাত মিলিয়েও এই
নামগুলি পরিবর্তন
করতে পারে নাই ।আর পারবেও
না.

গীতা তথ্য কনিকা


☛
গীতা পড়লে ৫টি জিনিষ সর্ম্পকে জানা যায় – ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম ।
গীতাতে অর্জুনের ২০টি নাম আর কৃষ্ণের ৩৩টি নামের উল্লেখ করা হয়েছে ।
গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোন শাস্ত্রে পাওয়া যায় না । যেমন – ৫ম পুরুষার্থ
মহাভারতের ভীষ্মপর্বের ২৫ থেকে ৪২ নং অধ্যায়ের এই ১৮ টি অধ্যায় হল ভগবদগীতা বা গীতোপনিষদ ।
গীতায় আছে ৭০০ শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেন ১টি শ্লোক, সঞ্জয় বলেন ৪০টি শ্লোক, অর্জুন বলেন ৮৫টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন ৫৭৪টি শ্লোক ।
গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে প্রথম ৬টি অধ্যায়কে বলে কর্ম ষটক, মাঝখানের ৬টি অধ্যায়কে বলে ভক্তি ষটক, আর বাকি ৬টি অধ্যায়কে বলে জ্ঞান ষটক ।
☛
যদিও গীতার জ্ঞান ৫০০০ বছরেরও আগে বলেছিল কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন, মহাভারতের শান্তিপর্বে (৩৪৮/৫২-৫২) গীতার ইতিহাস উল্লেখ আছে । তার মানে গীতা প্রথমে বলা হয় ১২,০৪,০০,০০০ বছর আগে, মানব সমাজে এই জ্ঞান প্রায় ২০,০০,০০০ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন ।
গীতার মাহাত্ম্য অনেকে করে গেছেন তার মধ্যে শ্রীশঙ্করাচার্য, স্কন্দপুরাণ থেকে শ্রীল ব্যাসদেব, শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য আর আছে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ১৮টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করেছেন ।
গীতাতে মাং এবং মামেব কথাটি বেশি আছে, যোগ শব্দটি আছে ৭৮ বার, যোগী আছে ২৮ বার আর যুক্ত আছে ৪৯ বার ।
ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র ৪০ মিনিটে এই গীতার জ্ঞান দেন ।
গীতার ২য় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ ।
ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায় ।
ভগবান শুধু যুদ্ধের আগেই গীতা বলেনি ১৮ দিন যুদ্ধের মাঝখানেও গীতা বলেছে ।
(সংক্ষিপ্ত)
Photo: গীতা তথ্য কনিকা ☛ গীতা পড়লে ৫টি জিনিষ সর্ম্পকে জানা যায় – ঈশ্বর, জীব, প্রকৃতি, কাল ও কর্ম । গীতাতে অর্জুনের ২০টি নাম আর কৃষ্ণের ৩৩টি নামের উল্লেখ করা হয়েছে । গীতা হচ্ছে সমস্ত শাস্ত্রের সারতিসার এমনকি গীতায় এমন কিছু আছে যা অন্যান্য কোন শাস্ত্রে পাওয়া যায় না । যেমন – ৫ম পুরুষার্থ মহাভারতের ভীষ্মপর্বের ২৫ থেকে ৪২ নং অধ্যায়ের এই ১৮ টি অধ্যায় হল ভগবদগীতা বা গীতোপনিষদ । গীতায় আছে ৭০০ শ্লোকের মধ্যে ধৃতরাষ্ট্র বলেন ১টি শ্লোক, সঞ্জয় বলেন ৪০টি শ্লোক, অর্জুন বলেন ৮৫টি শ্লোক, ভগবান শ্রীকৃষ্ণ বলেন ৫৭৪টি শ্লোক । গীতার ১৮টি অধ্যায়ের মধ্যে প্রথম ৬টি অধ্যায়কে বলে কর্ম ষটক, মাঝখানের ৬টি অধ্যায়কে বলে ভক্তি ষটক, আর বাকি ৬টি অধ্যায়কে বলে জ্ঞান ষটক । ☛ যদিও গীতার জ্ঞান ৫০০০ বছরেরও আগে বলেছিল কিন্তু ভগবান চতুর্থ অধ্যায় বলেছেন এই জ্ঞান তিনি এর আগেও বলেছেন, মহাভারতের শান্তিপর্বে (৩৪৮/৫২-৫২) গীতার ইতিহাস উল্লেখ আছে । তার মানে গীতা প্রথমে বলা হয় ১২,০৪,০০,০০০ বছর আগে, মানব সমাজে এই জ্ঞান প্রায় ২০,০০,০০০ বছর ধরে বর্তমান, কিন্তু কালের বিবর্তনে তা হারিয়ে গেলে পুনরায় আবার তা অর্জুনকে দেন । গীতার মাহাত্ম্য অনেকে করে গেছেন তার মধ্যে শ্রীশঙ্করাচার্য, স্কন্দপুরাণ থেকে শ্রীল ব্যাসদেব, শ্রীবৈষ্ণবীয় তন্ত্রসারে গীতা মাহাত্ম্য আর আছে পদ্মপুরাণে দেবাদিদেব শিব কর্তৃক ১৮টি অধ্যায়ের মাহাত্ম্য বর্ণনা করেছেন । গীতাতে মাং এবং মামেব কথাটি বেশি আছে, যোগ শব্দটি আছে ৭৮ বার, যোগী আছে ২৮ বার আর যুক্ত আছে ৪৯ বার । ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে মাত্র ৪০ মিনিটে এই গীতার জ্ঞান দেন । গীতার ২য় অধ্যায়কে বলা হয় গীতার সারাংশ । ভগবান যখন বিশ্বরূপ দেখান তখন কাল থেমে যায় । ভগবান শুধু যুদ্ধের আগেই গীতা বলেনি ১৮ দিন যুদ্ধের মাঝখানেও গীতা বলেছে । (সংক্ষিপ্ত)

Thursday, August 14, 2014

দ্রৌপদীর পাঁচজন স্বামী হওয়া সত্ত্বে ও তিনি সতী বলে বিখ্যাত। অথচ এ সমাজে কোন মেয়ের পাঁচটা স্বামী হলে তাকে অসতী বলা হবে কেন ?

দ্রৌপদীর পাঁচজন স্বামী হওয়া সত্ত্বে ও তিনি সতী বলে বিখ্যাত। অথচ এ সমাজে কোন মেয়ের পাঁচটা স্বামী হলে তাকে অসতী বলা হবে কেন ?

ব্যাখ্যা করার আগে একটি বিষয় বলে নেই,--দ্রোপদী বাসুদেব কৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, আপনি কি বহুপতিকে সমর্থন করছেন? তখন দৃঢ় কণ্ঠে বাসুদেব কৃষ্ণ বলেছিলেন, না। এটিকে ধর্মের নাম দিয়ে আমি সমগ্র স্ত্রীলোকের হৃদয়ে দুঃখ দিতে পারি না। এ অধর্ম, আর এ অধর্মই থাকবে। কিন্তু তোমার হৃদয়ের করুনা তোমাকে দিয়ে এই নির্ণয় করিয়েছে। করুনা তো ধর্মের আঁধার। আর এই বিষয়টি তোমার জন্য, কেবল তোমার জন্য পাপ নয়।
দ্রৌপদী এ সমাজের মেয়েদের মতো কোনও সাধারণ মেয়ে ছিলেন না। দ্রুপদ রাজার যজ্ঞের অগ্নি থেকে তাঁর জন্ম হয়েছিল। পূর্বজীবনে তিনি এক ঋষির কন্যা ছিলেন। অতি কঠোর তপস্যা করে তিনি শ্রী শিব ঠাকুরের প্রীতি সাধন করেছিলেন। তখন প্রসন্ন হয়ে শিব ঠাকুর তাঁকে বর দিতে চাইলে তিনি করজোড়ে শিব ঠাকুরের কাছে পতি লাভের বাসনা ব্যাক্ত করেন। “হে মহাদেব, যদি প্রসন্ন হয়ে থাকেন, তবে যাতে আমি সর্বগুণ সম্পন্ন পতি লাভে চরিতার্থ হতে পারি, এরূপ বর প্রদান করুন।' এই কথা পাঁচবার উচ্চারণ করেন এবং প্রতিবারইশিব ঠাকুর ‘তথাস্তু’ বলেছিলেন। তারপর শিব বলেন,“হে কন্যা,তুমি পাঁচবারই পতি বাসনা করেছ, তাই পরজন্মে রাজকন্যা রূপে জন্ম নিয়ে দেব গুনসম্পন্ন পঞ্চপতি লাভ করবে।” তারপর পরজন্মে সেই ঋষিকন্যা মহর্ষি উপযাজ কৃত যজ্ঞ থেকে উত্থিতা হন। দ্রুপদ রাজার কন্যারূপে তিনি দ্রৌপদী নামে আখ্যাতা হন। তারপর তাঁর পঞ্চপতি হওয়ার ঘটনাটিও ধর্মপ্রাণ ব্যক্তিগণ সমর্থন করেছেন।

Wednesday, August 13, 2014

মৃতদেহ সৎকার



সনাতন ধর্মে মৃতদেহ পোড়াবার তিনটি কারন আছে।

আধ্যাত্মিক কারণঃ আমরা সনাতন ধর্মের অনুসারিরা পুনর্জন্মে বিশ্বাসী। এই ত্রিতাপদগ্ধ সংসারে পুনরায় জন্মগ্রহন করে মানুষ দুঃখজ্বালা ভোগ করুক এটা কেউ চাই না। যে দেহে তিনি এতদিন বাস করেছেন, তাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন, পৃথিবীর যাবতীয় সুখের স্বাদ তাকে দিয়েছেন সে দেহের প্রতি আকর্ষণ ও মায়া থাকা স্বাভাবিক। দেহের প্রতি আকর্ষণে পুনঃ দেহ ধারনে তার আকাঙ্ক্ষা জাগতে পারে, ঐ আকাঙ্ক্ষা দূর করার উদ্দেশেই আকর্ষণের বস্তু দেহটিকে পোড়ানো হয়।

সামাজিক কারণঃ আর্য ঋষিদের ভবিষ্যৎ চিন্তা এতে প্রতিফলিত হয়েছে। মানুষ সৃষ্টি হবে এবং এমন একদিন আসতে পারে যখন স্থানাভাব দেখা দেবে। মানুষের দেহ না পুড়িয়ে মাটিতে পুঁতে রেখে দিলে ক্রমশ মাটিতে রাখার জায়গার অভাব দেখা দিতে পারে। এই কারনেই দেহ পোড়াবার বাবস্থা।

বৈজ্ঞানিক কারণঃ মানুষ বিভিন্ন কারনে মৃত্যুবরণ করে। এর মধ্য রোগে মৃত্যুই সর্বাধিক। এই সকল মৃতদেহে পচন ধরলে পরিবেশে বিভিন্ন রোগ জীবাণু ছড়িয়ে পড়ার সম্ভাবনা থাকে। এসব চিন্তা থেকেই আর্য ঋষিগণ শব পোড়াবার বিধি দিয়েছে।

মুখাগ্নি করার কারণঃ
আমরা সনাতন ধর্মের অনুসারি বিশ্বাস করি যে, মানুষ মৃত্যুর পর স্বর্গবাসী হয় অথ্যাৎ দেবলোকে যায়। কিন্তু, তিনি স্বর্গে বা দেবলোকে যাবেন কিভাবে? বৈদিক নিয়ম অনুসারে দেবলোকে বা স্বর্গলোকে পাঠাতে হলে দেবতাদের পুরোহিত অগ্নিতে আহুতি দিতে হয়। অগ্নিদেবই সে অর্চনা বা আহুতি দেবলোকে নিয়ে যান। তাই যিনি মৃত্যুবরণ করেছেন তার প্রাণবায়ু অগ্নিদেবকে আহুতি না দিলে তিনি কি করে স্বর্গবাসী হবেন? প্রানবায়ু মুখ দিয়ে বের হয় বলে মুখে অগ্নি সংযোগ করে মন্ত্র পাঠ করতে হয়-

“ওঁ কৃত্বা তু দুষ্কৃতং কর্মং জানতা বাপ্য জানতা ।
মৃত্যুকাল বশং প্রাপ্য নরং পঞ্চত্বমাগতম্
ধর্মাধর্ম সমাযুক্তং লোভ মোহ সমাবৃতম্
দহেয়ং সর্বগাত্রানি দিব্যান্ লোকান্ স গচ্ছতু”

অনুবাদঃ তিনি জেনে বা না জেনে অনেক দুষ্কর্ম করে থাকতে পারেন। কালবশে মানুষ মৃত্যুবরণ করে থাকে। এ দেহ ধর্ম, অধর্ম, লোভ, মোহ প্রভৃতি দ্বারা আচ্ছাদিত ছিল। হে অগ্নিদেব, আপনি তার সকল দেহ দগ্ধ করে দিব্যলোকে নিয়ে যান।

Wednesday, July 2, 2014

মোশা বাহিনীর টর্চার শেল, নির্মম নির্যাতন আতঙ্কে রূপগঞ্জের ৭০টি সংখ্যালঘু পরিবার

রূপগঞ্জের ত্রাস মোশাররফ হোসেন মোশা বাহিনীর আতঙ্কে নাওড়া এলাকার ৭০টি সংখ্যালঘু পরিবার আতঙ্কে ভুগছে। সেখানে গড়ে ওঠা মোশা বাহিনীর টর্চার সেলে সংখ্যালঘু পরিবারের লোকজনকে ধরে নিয়ে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয় বলে অভিযোগ রয়েছে। প্রতি রাতেই এসব সংখ্যালঘু পরিবারের গৃহবধূ ও সুন্দরী মেয়েদের ধরে নিয়ে মোশার রংমহলে ফূর্তি করা হয়। নির্যাতনের শিকার অনেকেই চিকিৎসা নিতে এলাকার বাইরে যেতে পারছে না। মোশা বাহিনী অস্ত্রশস্ত্র নিয়ে দিন-রাত ২৪ ঘণ্টা গোটা এলাকা অবরুদ্ধ করে রাখে। বর্তমানে অনেকেই মানবেতর জীবনযাপন করছে। মোশা বাহিনীর বিরুদ্ধে প্রতিবাদ করা তো দূরের কথা কেউ টুঁ-শব্দ করতে সাহস করেন না। যুবলীগের নাম ভাঙিয়ে মোশা রীতিমতো ত্রাসের রাজত্ব কায়েম করে চলছে। মোশা বাহিনীর হাত থেকে রক্ষা পেতে সংখ্যালঘু পরিবারের লোকজন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছেন।

অনুসন্ধানে জানা যায়, গত এক দশক আগে নাওড়া এলাকায় প্রায় ১৫০ সংখ্যালঘু পরিবার বসবাস করত। ২০০৮ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে এখানকার সংখ্যালঘু পরিবারগুলোর ওপরে নেমে আসে নির্যাতনের খড়গ। ওই সময় থেকেই মোশা বাহিনীর প্রধান মোশাররফ হোসেন মোশা, বদিউজ্জামান বদির লোলুপ দৃষ্টি পড়ে সংখ্যালঘু পরিবারের জমি ও সুন্দরী মেয়েদের ওপর। এরপর থেকেই শুরু হয় তাদের ওপর নির্যাতন। যারা জমি আর ঘরের সুন্দরী নারী দিতে অস্বীকৃতি জানাতো তাদেরই মোশার টর্চার সেলে নিয়ে নির্যাতন করত। গত পাঁচ বছরে মোশা বাহিনীর নির্যাতন আর অত্যাচার সইতে না পেরে ৮০টির মতো পরিবার ভারতসহ দেশের বিভিন্ন স্থানে চলে গেছে। বর্তমানে যারা বসবাস করছে তারা পৈতৃক ভিটে রক্ষায় মাটি আঁকড়ে কোনো মতে বেঁচে আছেন।

মোশার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, সংখ্যালঘু পরিবারের কেউ জমি কিংবা চাঁদা দিতে অস্বীকার করলে রাতে অস্ত্রের মুখে তুলে নেওয়া হয় টর্চার সেলে। পরে রশি দিয়ে বেঁধে বিবস্ত্র করে বর্বরোচিত কায়দায় নির্যাতন করা হয়। সম্প্রতি সংখ্যালঘু সম্প্রদায়ের আশাপূর্ণ দাস তার জমি বিক্রি থেকে মোশার দাবিকৃত চাঁদা না দেওয়ায় তার ওপর নেমে আসে নির্যাতনের খড়গ। তাকে টর্চার সেলে ধরে নিয়ে হাত-পা রশি দিয়ে বেঁধে শরীরে লবণ ও মরিচের গুঁড়া মেখে বেধড়ক পিটিয়ে হাত-পা ভেঙে দেওয়া হয়। তাকে চিকিৎসা নেওয়ার সুযোগও দেওয়া হয়নি। নাম প্রকাশে অনিচ্ছুক নাওড়া এলাকার একজন সংখ্যালঘু গৃহবধূ বলেন, 'একদিন আমারে দেইখ্যা মোশার খারাপ নজর পড়ে। পরে আমারে কুপ্রস্তাব দেয়। রাজি না অওনে রাইত কইরা হের লোকজন অস্ত্র দেহাইয়া আমার সোয়ামীর সামনে থেইক্যা ধইরা নিয়া যায়। সারারাইত নির্যাতন কইরা ছাইড়া দেয়। জীবনের ভয়ে মামলাও করবার পারি নাই। ভগবান ওর বিচার করবো।' গত কয়েক দিন আগে এক কর্মকার পরিবারের ১৬ বছরের যুবতী মেয়েকে অস্ত্রের মুখে ধরে নিয়ে যায় মোশা বাহিনী। পরে হাত রশি দিয়ে বেঁধে মোশা ও বদি রাতভর পাশবিক নির্যাতন করে। নাম প্রকাশ না করার শর্তে ওই যুবতী জানায়, তাকে রাতে অস্ত্রের মুখে তুলে নিয়ে মোশার রংমহলে বিবস্ত্র করে হাত রশি দিয়ে বেঁধে ফেলা হয়। পরে মোশা ও বদি মিলে নির্যাতন করে। এ সময় হুমকি দিয়ে বলে, মুখ খুললে জীবনে মেরে ফেলবে। সূত্রটি আরও জানায়, নিজেদের রংমহল ছাড়াও মোশা ও বদি ঢাকার বিভিন্ন হোটেলে ফূর্তি করে। গত দুই মাস আগে ঢাকার এক আবাসিক হোটেলে নারী নিয়ে ফূর্তি করার সময় বদিউজ্জামান বদিকে পুলিশ হাতেনাতে ধরে ফেলে। পরে ৪০ হাজার টাকায় রফাদফা শেষে নিজেকে কোনো মতে রক্ষা করে বদি। নাম প্রকাশে অনিচ্ছুক সংখ্যালঘু পরিবারের কয়েকজন বলেন, আমরা ভোট দেই শেখের বেটিরে। নৌকা মার্কা আমাগো জান-পরাণ। শেখের বেটি আমাগো জীবন। এটাই কি আমাদের অপরাধ?

সরেজমিন এলাকা ঘুরে জানা যায়, মোশা বাহিনীর ভয়ে সংখ্যালঘু পরিবারগুলো ঠিকমতো কাজে যেতে পারছে না। এসব পরিবারের কেউ কামার, কেউ দিনমজুর, কেউ মুড়ি বিক্রেতা আবার কেউবা কৃষক। এদের অনেকেই এখন খেয়ে না খেয়ে কষ্টে দিনাতিপাত করছে। স্থানীয়রা জানান, যেসব পরিবার মোশার নামে জমি লিখে দিতে না চায় তাদেরই কাজে যেতে দেওয়া হয় না। মোশাররফ বাহিনী গোটা এলাকা অবরুদ্ধ করে রেখেছে। অপরিচিত কেউ এলাকায় ঢুকতে পারে না। আর যারা এলাকায় বসবাস করছে তারাও এলাকার বাইরে যেতে পারছে না। এলাকাবাসী বলেন, নাওড়া এলাকাটি বিচ্ছিন্ন দ্বীপের মতো। গ্রামটির দক্ষিণে খাল। পশ্চিমে বালু নদী। উত্তরে-পূর্বে দীর্ঘ ফাঁকা জায়গা। দুর্গম এ এলাকায় পুলিশ কিংবা র‌্যাবের যেতে লাগে দীর্ঘ সময়। ফলে মোশা ও তার বাহিনী অপরাধের সাম্রাজ্য গড়ে তোলার সুযোগ পেয়েছে। প্রশাসনের লোকজন এলাকায় পৌঁছতে-পৌঁছতে মোশা বাহিনী ঘটনা ঘটিয়ে আত্দগোপনে চলে যায়। প্রশাসনের লোকজন চলে আসলে তারা আবার এলাকায় দাবড়ে বেড়ায়। অনুসন্ধানে আরও জানা যায়, রূপগঞ্জের মিনি গডফাদারখ্যাত মোশার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের রয়েছে কানেকশন। নারায়ণগঞ্জের সাত খুনের প্রধান আসামি ও মিনি গডফাদার নূর হোসেন, সুব্রত বাইনসহ অনেক কিলারের সঙ্গে মোশার ছিল সম্পর্ক। মোশার রয়েছে অস্ত্রের ভাণ্ডার। রয়েছে মাদকের গোডাউন। মোশা নিজেকে কোনো সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কাছের লোক, কোনো সময় ডিআইজির আত্দীয়, কোনো সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রভাবশালী এক নেতার আত্দীয় আবার কোনো সময় দুই-তিনজন এমপির ঘনিষ্ঠজন পরিচয় দিয়ে দাপিয়ে বেড়াচ্ছে। এদিকে সংখ্যালঘু পরিবারের লোকজন বর্তমানে না খেয়ে মানবেতর জীবনযাপন করছে। পাশাপাশি মোশা বাহিনীর আতঙ্কে নির্ঘুম রাত কাটাচ্ছে। মোশা বাহিনীর নির্যাতন ও অত্যাচার থেকে বাঁচাতে সংখ্যালঘু পরিবারগুলো প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন।


- See more at: http://www.bd-pratidin.com/2014/06/21/12993#sthash.QCPfw5Zw.dpuf

Tuesday, July 1, 2014


জাকির নায়েককে ন্যাংটা করে দিল কোচিপোস্ট : প্রতি মিনিটে পাঁচটি ভুল বলেন জাকির নায়েক



নিজের প্রতিটি বক্তৃতায় ‘পণ্ডিত’ জাকির নায়েক হাজারও তথ্য দিয়ে শ্রোতা-দর্শকদের বিমোহিত করেন। তার বক্তব্যে থাকে তত্ত্ব ও তথ্যের প্রাচুর্য। এ কারণে সাধারণ শ্রোতারা বিশ্বাস করতে প্রলুব্ধ হন যে, জাকির নায়েক আসলেই একজন জবরদস্ত পণ্ডিত, জ্ঞানী লোক। কিন্তু কোচিপোস্ট এই জাকির নায়েকের পাঁচ মিনিটের একটি বক্তব্য বিশ্লেষণ করে বলছে, তিনি আসলে কথা বলতে গিয়ে প্রতিমিনিটে কমপক্ষে পাঁচটি ভুল করেন।

পাঠকদের সুবিধার্থে পুরো ক্লিপটি বাংলায় ভাষান্তর করে দেওয়া হলো।

জাকির নায়েক তার এই বক্তৃতায় বলেন, ডারউইন গবেষণা করতে কেলাট্রপিক নামের একটি দ্বীপে গিয়েছিলেন। কিন্তু বাস্তবে কেলাট্রপিক দ্বীপ বলতে পৃথিবীতে কিছু নাই। ডারউইন আসলে গিয়েছিলেন গেলাপোগাস দ্বীপে।

* এরপর জাকির নায়েক বলেন, ডারউইন দেখতে পান, গেলাপোগাস দ্বীপের পাখিরা একটি বাস্তুতন্ত্রের সদস্য হিসেবে খাদ্য প্রাচুর্যে বসবাস করছেন। কিন্তু সত্য হচ্ছে, ডারউইন আসলে দেখতে পেয়েছিলেন, পাখিগুলো ভিন্ন ভিন্ন বাস্তুতন্ত্রের সদস্য হিসেবে বসবাস করছে।

*এ প্রসংগে জাকির নায়েক আরও বলেন, বাস্তুতন্ত্রের খাদ্য প্রাচুর্যের ওপর ভিত্তি করে পাখিদের ঠোঁটের আকার ছোট-বড় হয়। কিন্তু সঠিক তথ্য হচ্ছে, ডারউইন বলছেন, বাস্তুতন্ত্রের খাদ্য প্রাচুর্যের ওপর ভিত্তি করে পাখির আকার, স্বর, রঙ ও খাদ্যাভাসও বদলে যায়।

*এরপর জাকির নায়েক বলেন, ডারউইন পাখিদের আচরণের এই পরিবর্তন শুধু একটি প্রজাতির পাখিতে লক্ষ্য করেছিলেন। কিন্তু সঠিক তথ্য হচ্ছে- ডারউইন আসলে এই পরিবর্তন চৌদ্দটি ভিন্ন ভিন্ন প্রজাতির ক্ষেত্রে খেয়াল করছেন।

*এবার জাকির নায়েক বলেন, চার্লস ডারউইন এই কথাগুলো থমাস থর্মটন নামের একজন বন্ধুকে চিঠি লিখে পাঠান। কিন্তু সত্য হচ্ছে, ডারউইনের থমাস থর্মটন নামের কোন বন্ধু কোন কালেই ছিল না।

*জাকির নায়েক বলেন, চার্লস ডারউইন নিজেই বলছেন, প্রজাতির বৈশিষ্ট্য বদলে যাওয়ার ধারাবাহিকতা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। ডারউইন তা স্বীকার করলেও মেনে নেননি। কিন্তু সত্য হচ্ছে, প্রজাতির ধারাবাহিকতা স্পষ্ট বুঝতে না পারার সাথে বিবর্তনবাদ মিথ্যা হয়ে যাওয়ার কোন সম্পর্ক নাই। বরং চার্লস ডারউইন দেখিয়েছেন, কিভাবে এই ধারাবাহিকতা সম্পর্কে ধারণা পাওয়া সম্ভব।

*জাকির নায়েক এ প্রসঙ্গে আরও বলেন- এর কারণ হচ্ছে, চার্চ বিজ্ঞানের বিরুদ্ধে ছিল। কিন্তু সত্য হচ্ছে, চার্চ কখনই বিজ্ঞানের বিরুদ্ধে ছিল না।

* জাকির নায়েক বলেন, চার্চ গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দেয়। কিন্তু সত্য হচ্ছে, চার্চ কখনই গ্যালিলিওকে মৃত্যুদণ্ড দেয়নি। আসলে তাকে ১৬৩৩ সালে চার্চ গৃহবন্দী করেছিল। এর আট বছর পর গ্যালিলিও গৃহবন্দী অবস্থায় মারা যান।

* জাকির নায়েক এবার বলেন, ডারউইন বেঁচে থাকাকালীন অন্য বিজ্ঞানীরা বিবর্তনবাদকে সমর্থন করেছিল। এই সমর্থন করার কারণ ছিল, তত্ত্বটি বাইবেলের বিরুদ্ধে ব্যবহার করা যাচ্ছে। কিন্তু তত্ত্বটি সত্য না মিথ্যা তা বিজ্ঞানীরা যাচাই করতে যাননি। প্রকৃতপক্ষে ডারউইনের জীবদ্দশায় তো নয়ই তিনি মারা যাওয়ার দীর্ঘকাল পরে বিজ্ঞানীরা এই তত্ত্বটি গ্রহণ করতে শুরু করে।

*জাকির নায়েক বলেন, ডারউইন মানুষের বিবর্তন বোঝাতে চার প্রজাতির হোমিনাইটদের নিয়ে আলোচনা করেছেন। কিন্তু সত্য হচ্ছে- ডারউইনের আলোচনায় হোমিনাইট নামের কিছু ছিল না। ডারউইন আসলে হোমোনয়েডদের নিয়ে আলোচনা করেছেন। ডারউনের মতে, এদের সংখ্যা চার নয় চৌদ্দ প্রজাতির।

*জাকির নায়েক বলেন, এই হোমোনয়েডদের একটি হচ্ছে ডসনোফাইটিকেস্ট। ডসনোফাইটিকেস্ট তিন দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে বিলুপ্ত হয়ে যায়। ওই সময়টাকে বরফ যুগ বলে চিহ্নিত করা হয়। কিন্তু সত্য হচ্ছে- কোন প্রজাতির হোমনয়েডকেই এই ধরণের নামে নামকরণ করা হয়নি। এছাড়া জাকির নায়েক যেমন বলেছেন- বরফ যুগ বা আইস এজ তিন দশমিক পাঁচ মিলিয়ন বছর আগে এসেছিল তা সঠিক নয়, বরফ যুগ এসেছিল এক দশমিক ছয় মিলিয়ন বছর আগে।

*জাকির নায়েক বলেন, ডসনোফাইটিকেস্টদের পরই পৃথিবীতে হোমো সেপিয়েন্সদের আবির্ভাব হয়। এরা আবার ৫ লাখ বছর আগে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সঠিক তথ্য হচ্ছে- হোমো সেপিয়েন্স বলতে আসলে আধুনিক মানুষকেই বোঝান হয়। জাকির নায়েক নিজেও হোমো সেপিয়েন্স। অথচ জাকির নায়েক বলছেন, হোমো সেপিয়েন্স বিলুপ্ত হয়ে গেছে পাঁচ লাখ বছর আগে।

* জাকির নায়েক বলেন, হোমো সেপিয়েন্সদের পরপরই আবির্ভাব হয় নিয়ানডার্থালদের। এরা এক লাখ চল্লিশ হাজার বছর আগে বিলুপ্ত হয়ে যায়। কিন্তু সঠিক তথ্য হচ্ছে- নিয়ানডার্থালরা ৩০ হাজার বছর আগে বিলুপ্ত হয়েছে।

* জাকির নায়েক বলেন, নিয়ানডার্থালদের বিলুপ্তির পরপরই মানুষের বিবর্তনের চতুর্থ ধারায় ক্রোম্যাগননরা আবির্ভূত হয়। কিন্তু সঠিক তথ্য হচ্ছে- ক্রোমেগনন বলতে আলাদা কিছু নাই। ক্রোম্যাগনন বলতে আসলে হোমো সেপিয়েন্সদেরকেই বোঝান হয়।

* জাকির নায়েক বলেন, এই স্তরগুলোর মধ্যে কোন ধারাবাহিকতাই নাই। বিবর্তনে কোন ধারাবাহিকতা নাই বলে জাকির নায়েক বারবার বলতে থাকলেও বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে বিবর্তনে ধারাবাহিকতা আছে।

* জাকির নায়েক বলেন, বিজ্ঞামী আলবার্ট গোর্গি ভিটামিন সি উদ্ভাবন করেছিলেন। এই বিজ্ঞানী গর্গি, ডারউইনের তত্ত্বকে ভুল প্রমাণ করতে ‘ক্রেজি এপ এন্ড ম্যান’ নামের একটি বই লিখেছেন। কিন্তু সত্য হচ্ছে- বিজ্ঞানী গর্গি ভিটামিন সি উদ্ভাবন করেননি। সত্য হচ্ছে- ‘ভিটামিন সি’ প্রাকৃতিক উপাদান। ভিটামিন সি উদ্ভাবন করা হয়নি, আবিষ্কার করা হয়েছে। আর তিনি ‘ক্রেজি এপ এন্ড ম্যান’ নামের কোন বই লিখেননি। তার বইটির নাম ছিল ‘ক্রেজি এপ’ আর এই বইটি বিবর্তনবাদের বিরুদ্ধে তো নয়ই, এমনকি বইটি বিবর্তনবাদ নিয়েও না। বইটির বিষয় ছিল সমাজবিজ্ঞান।

* জাকির নায়েক বলেন, রুপার্ট এলবার্ট নামের একজন বিজ্ঞানী ডারউইনের বিবর্তনবাদের বিপরীতে আরও একটি তত্ত্ব দেন। অথচ সত্য হচ্ছে- বিবর্তন তত্ত্ব নিয়ে গবেষণা করেছেন এমন কোন বিজ্ঞানীকেই খুঁজে পাওয়া যায় না।

* জাকির নায়েক বলেন, বিজ্ঞানী ফ্র্যাঙ্ক সেলসব্যারী বলেছেন, ডারউইনের তত্ত্বে বিশ্বাস করাটা অযৌক্তিক। আদতে ফ্র্যাঙ্ক সেলসব্যারী নামের কোন বিজ্ঞানীকেই খুঁজে পাওয়া যায়নি।

* জাকির নায়েক বলেন, স্যার হুয়াইটমিট নামের আরেক জন বিজ্ঞানী ডারউইনের বিবর্তনবাদের বিরুদ্ধে বই লিখেন। অনুসন্ধান করে দেখা গেছে- স্যার হুয়াইটমিট নামের কোন বিজ্ঞানী নেই, ছিলেনও না।

কৃতজ্ঞতা: নতুন দিন ডটকম
দেখতে পারেন এখানেও : http://www.notun-din.com/?p=11276

স্বামীবাগ ইস্কন মন্দিরে মুসল্লিদের সহিংস হামলা


গতকাল সোমবার রাতে স্বামীবাগ ইস্কন মন্দিরে দেড় শতাধিক মুসল্লি হামলা করে। ঘটনাস্থলে উপস্থিত হিন্দুবার্তার নিজস্ব প্রতিনিধি জানায়, রাত সাড়ে নয়টার দিকে ঘটনাটি ঘটে। তারাবীর নামাজ শেষ করে মুসল্লিরা মন্দিরে দলবদ্ধভাবে হামলা করে। হামলার পরপরই মন্দিরের প্রধান ফটক বন্ধ করে দেওয়া হয়। শতাধিক মুসল্লি মন্দিরের প্রাচীরের বাইরে থেকে ভেতরে ইট-পাথর ছুড়ে মারে। এতে মন্দিরের জলের ট্যাংকসহ বেশকিছু স্থাপনার ক্ষয়ক্ষতি হয়েছে। তারা মন্দিরের গেইটে লাথির পর লাথি মারে আর অশ্রাব্য ও জিহাদী ভাষায় হিন্দুদের ও মন্দিরের নামে গালিগালাজ করে।



মন্দিরের ভক্তদের অভিযোগ, হামলার সময় পুলিশ উপস্থিত ছিল। তাদের নীরব ভূমিকা নিয়ে সবাই প্রশ্ন তোলেন। তবে পরবর্তীতে অধিক সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েনের পর রাত বারটার মধ্যে পরিস্থিতি শান্ত হয়।

হামলাকারী মুসল্লিদের দাবি তাদের নামাজের সময় মন্দিরের অনুষ্ঠানের শব্দ মাইকে সাউন্ড দিয়ে বাজানো হয়েছে। তবে মন্দিরে উপস্থিত ভক্তবৃন্দ হিন্দুবার্তাকে জানান, সন্ধ্যার পর থেকেই মন্দিরের কোন সংকীর্ত্তন বা অনুষ্ঠান মাইকে বাজানো হয়নি। তারা জানান, আমরা হিন্দুরা চিরকালই সকল ধর্মের সহাবস্থান ও সম্প্রীতিতে বিশ্বাস করি। এদেশে সংখ্যাগুরু মুসলিমদের নামাজে বিঘ্ন ঘটিয়ে মন্দিরে মাইক বাজানো হবে এমন কথা কোন হিন্দু কল্পনাও করে না। এমতাবস্থায় মুসল্লিদের অভিযোগ একান্তই উদ্দেশ্য প্রণোদিত ছাড়া আর কিছুই নয়।

এদিকে দ্যা বাংলাদেশ হেরাল্ড নামের একটি অখ্যাত অনলাইন পত্রিকা উক্ত ঘটনায় হিন্দুদেরকে দোষী করে চরম বিকৃত ও সাম্প্রদায়িক উস্কানিমূলক একটি সংবাদ পরিবেশন করে। ঘটনাস্থলে উপস্থিত হিন্দুবার্তা প্রতিনিধি জানায় সংবাদটির নিরানব্বই ভাগই মিথ্যা ও বিকৃত। পাঠকদের জ্ঞাতার্থে সংবাদটি হুবহু এখানে প্রকাশ করা হলো।

“তারাবীর নামাজে বাধা, মন্দিরের রথযাত্রি এবং মুসল্লিদের মধ্যে সংঘর্ষ : মসজিদে তারা ঝুলানোর হুমকি পুলিশের”

বিডি হেরাল্ডঃ তারাবীর নামাযে বাধা দেওয়াকে কেন্দ্র করে স্বামীবাগ মন্দিরের রথযাত্রি এবং মসজিদের মুসল্লিদের মদ্ধে সংঘর্ষ হয়। মন্দিরের হিন্দু ধর্মাাবলম্বিদের ইটের আঘাতে এক মুসল্লির অবস্থা আশঙ্কাজনক।

৮২ নং স্বামীবাগে অবস্থিত ঐতিহ্যবাহী ‘স্বামীবাগ জামে মসজিদ’ অপরদিকে ‘স্বামীবাগ মন্দির’ রাজধানী ঢাকায় অবস্থিত একটি প্রধান হিন্দু মন্দির।

অনুসন্ধানে জানা যায় মসজিদ এবং মন্দির দুটি পাশাপাশি অবস্থিত হয়ার কারনে ইবাদতে বিঘ্ন হওয়ার কারনে বেশ কিছুদিন ধরেই স্থানিয় হিন্দু সম্প্রদায় এবং মসজিদের মুসল্লিরা একপক্ষ অন্য পক্ষকে দোষারোপ করছিল।

মন্দিরের পক্ষ থেকে ৭ দিনব্যাপী রথযাত্রার আয়োজন করা হয়। স্থানিয় মুসল্লিরা দবি করেন এই রথযাত্রার বাদ্য বাজনার কারনে তাদের ইবাদতে সমস্যা হচ্ছিল। কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য মসজিদের পক্ষ থেকে প্রতিবাদ করা হয়নি।

অপর দিকে আজ রথযাত্রায় অসুবিধার কারনে তারাবির নামাজ চলাকালে মন্দিরের পক্ষ থেকে নামাজ রাত ১০টার মধ্যে শেষ করবার জন্য চাপ দেওয়া হয় মসজিদ কতৃপক্ষকে। কিন্তু তারাবির নামাজ দাবি মোতাবেক যথাসময়ে শেষ না করার কারনে মসজিদের মুসল্লিদের ঢিল ছোড়া শুরু করে মন্দিরের পক্ষথেকে। এসময় মসজিদের পক্ষ থেকে প্রতিবাদ করা হলে মন্দির থেকে একদল লোক দা, লাঠি নিয়ে বের হয়ে মুসল্লিদের ধাওয়া করে। এসময় একজন মুসল্লি ইটের আঘাতে মারাত্মকভাবে যখম হয়।

কিন্তু ঘটয়ার পরপর ঘটনাস্থলে গেণ্ডারিয়া থানার এসআই অমল কৃষ্ণ উপস্থিত হয়। এবং মসজিদের ইমাম সাহেবকে গ্রেপ্তারের চেষ্টা চালান। এসময় উপস্থিত মসজিদের মুসল্লিগন এবং মসজিদ কমিটির লোকজনের হস্তক্ষেপে ইমাম কে ছেড়ে দেন এসআই অমল কৃষ্ণ। মসজিদ কমিটির সভাপতি মহাম্মাদ সিরাজ বিডিহেরাল্ড কে জানান ‘আগামীকাল (মঙ্গলবার) থেকে তারাবির নামাজ রাত ১০টার মধ্যেই শেষ করতে করতে হবে। অন্যথায় মন্দিরের কার্যক্রমে বাধা দেওয়ার কারনে মসজিদে তালা ঝুলিয়ে দেওয়া হবে। ” বলে হুমকি দেন গেন্ডারিয়া থানার এসআই অমল কৃষ্ণ।

এসময় মসজিদ কমিটির সভাপতি এসআই অমল কৃষ্ণের কাছে তারাবির নামাজ কিভাবে দ্রুত শেষ করব জানতে চাইলে এসআই অমল কৃষ্ণ দ্রুত পড়ে তারাবির নামাজ সেশ করবেন করবেন বলে জানান।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৯ গাড়ি দাঙ্গা পুলিশ এসে এখন পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানিয় অনেক মুসল্লিরা তাদের বাসায় ফিরতে না পেরে আশেপাশের মসজিদে অবস্থান করছে বলে রাত ১টা ৪০ মিনিটে পর্যন্ত জানা যায়। বিশ্বস্ত সুত্র থেকে জানা যায় ঢাকা ৬ আসন এর সংসদ কাজী ফিরোজ রশিদ বর্তমানে সেখানে উপস্থিত হয়েছেন।

এ সময় কাজী ফিরোজ রশিদএর উপস্থিতেই মন্দিরের ভিতর থেকে শ্লোগান দিতে থাকে “মন্দিরে হামলা কেন,বিচার চাই। মসজিদে হামলা দেও!”

Saturday, June 21, 2014

জাকির নায়েকের মিথ্যাচার :হিন্দুধর্মে বহুবিবাহ অনুমোদিত


জাকির নায়েকসহ ইসলামিক ও অন্যান্য ধর্মের অনেক অপপ্রচারকারীরাই নিজেদেরকে বাঁচানোর জন্য দাবী করে যে হিন্দুধর্মে বহুবিবাহ অনুমোদিত।এর মাধ্যমে তাদের নিজেদের ধর্মগুলোতে বহুবিবাহের অনুমোদনের পক্ষে একটি সমর্থন পাওয়ার ব্যর্থ চেষ্টা চালায় তারা।প্রকৃত সত্য দেখে নেয়া যাক।

ঋগবেদ এর তিনটি মন্ত্র যথাক্রমে ১.২৪.৭,৪.৩.২ ও ১০.৭১.৪ এ বলা হয়েছে "যায়েব পত্য উষতে সুভাসহ অর্থাত্‍ যেভাবে জ্ঞানীগন জ্ঞানপ্রাপ্ত হন ঠিক সেভাবে একক পতি-পত্নীযুক্ত সংসার আনন্দ ও সুখ লাভ করে।

ঋগবেদ ১০.৮৫.২৩ এ বলা হয়েছে স্বামী ও স্ত্রীর সবসময় উচিত পুনরায় বিয়ে না করার ব্যপারে সংযমী হওয়া।

অথর্ববেদ ৭.৩৮.৪ বলেছে "স্বামীর উচিত শুধু একমাত্র স্ত্রীর প্রতি অনুরক্ত থাকা।দ্বিতীয় কোন নারীর প্রতি অনুরাগ তো দুরে থাক,অন্যকোন নারী সম্বন্ধে তার আলোচনাও করা উচিত নয়।"
বহুবিবাহ নিষিদ্ধের এর চেয়ে স্পষ্ট নিদর্শন আর কি থাকতে পারে!

ঋগবেদ ১০.১০৫.৮ বলেছে যে একাধিক স্ত্রীর অস্তিত্ব মানেই জাগতিক সকল দুঃখের আনায়ন।

ঋগবেদ ১০.১০১.১১ বলেছে দুই স্ত্রীযুক্ত ব্যক্তিকে সেভাবেই কাঁদতে হয় ঠিক যেভাবে চলমান রথের ঘোড়া উভয় দিক থেকে চাবুক এর আঘাতে হ্রেষা রব করে!

ঋগবেদ ১০.১০১.১১ এও বলেছে যে একাধিক স্ত্রী জীবনকে লক্ষহীন করে তোলে।

অথর্ববেদ ৩.১৮.২ বলেছে একজন নারীর কখনো যেন কোন সতীন(Co-wife) না হয়।

এখন আসা যাক জাকির নায়েক এর দ্বিতীয় ভন্ডামী যুক্তি যা তিনি দিয়েছেন যোগেশ্বর শ্রীকৃষ্ণ ও অতুলনীয় শ্রীরামচন্দ্রকে নিয়ে।তিনি দাবী করেছেন যে মহাভারত অনুযায়ী শ্রীকৃষ্ণের স্ত্রীসংখ্যা নাকি ১৬১০৮ এবং শ্রীকৃষ্ণ যদি বহুবিবাহ করতে পারে তাহলে সাধারন হিন্দুদের সমস্যা কি!
উত্তরে বলা যেতে পারে যে সব জায়গায় ইসলামিক তাকিয়ার ভন্ডামী চলেনা জাকির সাহেব!শ্রীকৃষ্ণের বহুবিবাহের এই ভূল তথ্যটি পাওয়া যায় দুইভাই জয়দেব এর লেখা গীতগোবিন্দ ও বোপদেব এর লেখা ভাগবতাম নামক একটি গ্রন্থে যা কোনভাবেই বৈদিক কোন গ্রন্থ নয় এবং শ্রীকৃষ্ণের জীবনী সম্বন্ধে একমাত্র গ্রহনযোগ্য গ্রন্থ ব্যসদেব এর মহাভারত।সেই ব্যসদেব মহাভারতে তাঁর সম্বন্ধে কি লেখা আছে দেখা যাক-
"শ্রীকৃষ্ণের একমাত্র স্ত্রী ছিলেন রুক্সিনীদেবী যিনি ছিলেন পরম ধার্মিক,বিদূষী ও পতিব্রতা।সন্তান জন্মদানের পূর্বে তাঁরা উভয়েই বদরিকাশ্রমে যান ও দীর্ঘ বারবছর কঠোর ব্রহ্মচর্য পালন করেন।এরপর রুক্সিনীদেবী এক পুত্র সন্তানের জন্ম দেন যার নাম রাখা হয় প্রদ্যুম্ন।"
[ব্যসকৃত মহাভারত,সৌপ্তিকাপর্ব, ২/২৯-৩০,তথ্যসূত্র- শ্রীকৃষ্ণের জীবনী নিয়ে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর ৩৬ বছরের সুদীর্ঘ গবেষনালব্ধ ফলাফল]

এখন আসা যাক শ্রীরামচন্দ্রের ব্যপারে তার দাবী নিয়ে।অজ্ঞ জাকির দাবী করেছেন যে যেহেতু শ্রীরামচন্দ্রের পিতা রাজা দশরথ চারটি বিয়ে করেছিলেন সেহেতু হিন্দুধর্মে চারটি বিয়ে অনুমোদিত!এক্ষনে প্রমানিত হল যে হিন্দুধর্ম সম্বন্ধে জাকিরের নূন্যতম জ্ঞান ও নেই!
রামায়ন ও মহাভারতকে বলা হয় হিন্দুধর্মের প্রামান্য ধর্মশাস্ত্র অর্থাত্‍ এই দুটি শাস্ত্রে বর্ণিত ঘটনা ও তাদের ফলাফলগুলোকে পর্যবেক্ষন করে একজন হিন্দু তার জীবনবিধি সম্বন্ধে দিকনির্দেশনা পেতে পারে।বেদে যেসকল জীবনবিধি দেয়া হয়েছে সেগুলো মানা বা না মানার বাস্তব ফলাফল প্রতিফলিত হয়েছে এই গ্রন্থ দুটিতে।

রাজা দশরথের ক্ষেত্রে কি দেখতে পাই?অলঙ্ঘনীয় বেদ নির্দেশিত এককবিবাহ না মেনে তিনি একাধিক বিয়ে করেন আর ফলশ্রুতিতে দুঃখময় অকালমৃত্যু,ছেলের বনবাস,রাজ্যময় শোক এর মুখোমুখি হয়েছিলেন তিনি।এ থেকে একজন হিন্দু বুঝতে পারেন যে বেদে বহুবিবাহের নিষেধাজ্ঞা কতটা যুক্তিসংগত!

বিজ্ঞান ও প্রযুক্তির এই যুগে আপনারা সকলেই জানেন যে বহুবিবাহের ক্ষতিকর দিকের শেষ নেই।জনসংখ্যা বিস্ফোরন, সামাজিক বিশৃঙ্খলা,সেক্স ট্রান্সমিটেড ও কমুনিকেবল ডিসিস এর প্রাদুর্ভাবসহ অসংখ্য ক্ষতিকর প্রভাব আছে এর।বর্তমান যুগে ক্রমবর্ধমান জনসংখ্যা রোধে যেখানে সভ্য দেশগুলো বহুবিবাহকে নিরুত্‍সাহিত করছে সেখানে এইসব অজ্ঞ ও উগ্র ধর্মান্ধরা তাদের মধ্যযুগীয় এ বর্বর সভ্যতাকে অন্যদের উপর চাপানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে!

ভারত সরকার এই বিষয়টিকে মাথায় রেখে ১৯৫৪ সালে আইন করে হিন্দুদের বহুবিবাহ নিষিদ্ধ করে।সুতরাং এইসব ভন্ডদের বিরুদ্ধে রুখে দাড়ান।ছড়িয়ে দিন বৈদিক সত্যের এই বানীকে।

ওঁ শান্তি শান্তি শান্তি

Friday, March 7, 2014

মনুসংহিতায় নারীর মর্যাদা সম্পর্কে কী বলা হয়েছে?

প্রশ্ন: ৪২ উত্তর: অনেকে অভিযোগ করেন, মনুসংহিতা সামগ্রিকরূপে একটি নারীবিরোধী শাস্ত্র। স্মরণ রাখা প্রয়োজন, পণ্ডিত ও বিদ্বান সমাজ একথা বহুবার স্বীকার করেছেন যে, মনুসংহিতা নামক স্মৃতিশাস্ত্রটি তে বহু প্রক্ষিপ্ত অংশ রয়েছে। এর মানে এই যে, জাতিগত বা সময়গত বিশেষ বিশেষ উদ্দেশ্যে এই পবিত্র গ্রন্থটিতে অনেক কাঁটাছেঁড়া করা হয়েছে। শ্লোক রচনার গঠন রীতির আধুনিকতা ও প্রাচীনতা বিবেচনা করে এই জাল শ্লোকগুলো আলাদা করা খুব কঠিন কিছু নয়। আদি মনুসংহিতা শাস্ত্রটি অধ্যয়ন করলে যে কেউ গর্বভরে দাবি করতে পারবেন যে, পৃথিবীতে নারীকে মর্যাদা দানে মহর্ষি মনুর মতো এতো চমৎকার সব বিধান আর কোন ধর্মনেতা কোন কালেই প্রদান করেননি। এমনকি মনুসংহিতার সাথে সামঞ্জস্যপূর্ণ হতে হলে অনেক ক্ষেত্রে আধুনিক নারীবাদীদের চিন্তাধারারও উন্নয়নের প্রয়োজন। এখানে অত্যন্ত সংক্ষেপে মনুস্মৃতির আলোকে বিষয়টা আলোচনা করা হলো। আমরা এখন এমন একটি শ্লোক পড়ব যার অর্থ দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করে যে নারীরাই হচ্ছে কোন উন্নত সমাজের ভিত্তিস্বরূপ। এটি মনুসংহিতার তৃতীয় অধ্যায়ের (ধর্মসংস্কার প্রকরণ) শ্লোকঃ যত্র নার্য্যস্তু পূজ্যন্তে রমন্তে তত্র দেবতাঃ। যত্রৈতাস্তু ন পূজ্যন্তে সর্বাস্তত্রাফলা ঃ ক্রিয়াঃ।। (মনুসংহিতা ৩/৫৬) অর্থাৎ “যে সমাজে নারীদের যথাযথ শ্রদ্ধা ও সম্মান প্রদর্শন করা হয় সেই সমাজ উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করে। আর যারা নারীদের যোগ্য সম্মান করে না, তারা যতই মহৎ কর্ম করুক না কেন, তার সবই নিষ্ফল হয়ে যায়।” এটি নারীদের প্রতি কোন চাটুকারিতা বা তোষামদি নয়। এটি এমন একটি সত্য যা নারীবিদ্বেষীদের কাছে বিষের মতো, আর নারীশক্তির মহিমা কীর্তনীয়াদের কাছে অমৃতস্বরূপ। প্রকৃতির এই নিয়ম পরিবার, সমাজ, ধর্মগোষ্ঠী, জাতি বা সমগ্র মানবতার ক্ষেত্রে সমানভাবে প্রযোজ্য। যারা মনুস্মৃতিকে দোষারোপ করেন, তারা কখনোই এই শ্লোকের উদ্ধৃতি দেন না। উদ্দেশ্যপ্রণোদি তভাবে শুধুমাত্র হিন্দুধর্ম সম্পর্কে কুৎসা প্রচারই তাদের একমাত্র কাজ। নিরপেক্ষ বিচার তাদের কাছে নেই। যেমন নিচের চমৎকার শ্লোকগুলোর কথা কোন ব্লগার বা হিন্দুধর্মের সমালোচক উল্লেখ করেন না: “একজন পিতা, ভাই, পতি বা দেবর তাদের কন্যা, বোন, স্ত্রী বা ভ্রাতৃবধুকে মৃদুবাক্য, ভদ্র ব্যবহার ও উপহারাদি দ্বারা খুশি ও সন্তুষ্ট রাখবেন। যারা যথার্থ কল্যাণ ও উন্নতি চান, তারা নিশ্চিত করবেন যে, তাদের পরিবারের নারীরা যাতে সর্বদা খুশী থাকেন এবং কখনো দুর্দশা ভোগ না করেন”। (মনুসংহিতা ৩/৫৫) “যে বংশে ভগিনী ও গৃহস্থের স্ত্রী (নারীকূল) পুরুষদের কৃতকর্মের জন্য দুঃখিনী হয়, সেই বংশ অতি শীঘ্র ধ্বংসপ্রাপ্ত হয়। আর যে বংশে স্ত্রীলোকেরা সন্তুষ্ট থাকে, সেই বংশ নিশ্চিতভাবেই শ্রীবৃদ্ধি লাভ করে”। (মনুসংহিতা ৩/৫৭) ভেবে দেখুন, পরিবারের সুখ- শান্তি-সমৃদ ্ধির জন্য এর চেয়ে বড় কথা আর কি হতে পারে? এখানে পুরুষতান্ত্রিকত া চাপিয়ে দেওয়া হয়নি। নারীকে সর্বদা সুখী রাখতে হবে - এটাই মহর্ষি মনুর নির্দেশ। “যে স্বামী তার স্ত্রীকে সন্তুষ্ট রাখে না, সে তার সমগ্র পরিবারের জন্য দুর্দশা বয়ে আনে। আর যদি স্ত্রী পরিবারের প্রতি সুখী থাকেন, তবে সমগ্র পরিবার শোভাময় হয়ে থাকে।” (মনুসংহিতা ৩/৬২) “যে বংশকে উদ্দেশ্য করে ভগিনী, পত্নী, পুত্রবধূ প্রভৃতি স্ত্রীলোকেরা অনাদৃত, অপমানিত বা বৈষম্যের শিকার হয়ে অভিশাপ দেন, সেই বংশ বিষপান করা ব্যক্তি ন্যায় ধন-পশু প্রভৃতির সাথে সর্বতোভাবে বিনাশপ্রাপ্ত হয়।” (মনুসংহিতা ৩/৫৮) পুরুষতান্ত্রিক যে সমাজে নারীনির্যাতন নিত্যনৈমিত্তিক ব্যাপার, নারীকে যথেচ্ছা সম্ভোগ, প্রহার বা তাড়িয়ে দেওয়ার বিধানও যে সমাজ অনুমোদন করে, সেই সমাজ যে ক্রমেই বিনাশপ্রাপ্ত হবে - এটাই তো স্বাভাবিক। বিশ্বের প্রতিটি নারীর ব্যক্তিগত জীবনের সুরক্ষা, নিরাপত্তা ও সর্বাঙ্গীন মঙ্গলের লক্ষ্যে, নারীর অপমান ও বৈষম্যের বিরুদ্ধে মহর্ষি মনু যে দৃপ্ত বাণী উচ্চারণ করেছেন, তাতে তো মনুকে বরং কট্টর নারীবাদী বলেই মনে হয়, তাই না? “যারা ঐশ্বর্য কামনা করে, তারা স্ত্রীলোকদের সম্মান প্রদর্শন দ্বারা খুশী রাখবে এবং উত্তম অলংকার, পোশাক ও খাদ্যদ্বারা প্রীত রাখবে। স্ত্রীজাতিকে সর্বদা পবিত্র হিসেবে গভীরভাবে শ্রদ্ধা করবে।” (মনুসংহিতা ৩/৫৯) শ্লোকটিকে খুব নারীবাদী মনে হতে পারে, তবে মহর্ষি মনু মোটেও পুরুষতান্ত্রিক বা নারীবাদী কোনটাই নন, তিনি মানবতাবাদী। মনে রাখবেন ‘মনু’ শব্দ থেকেই ‘মানব’ ও ‘মানবতা’ শব্দের উৎপত্তি। “স্ত্রী লোকেরা সন্তানাদি প্রসব ও পালন করে থাকে। তারা নতুন প্রজন্ম বা উত্তরসুরির জন্ম দেয়। তারা গৃহের দীপ্তি বা প্রকাশস্বরূপ। তারা সৌভাগ্য ও আশীর্বাদ বয়ে আনে। তারাই গৃহের শ্রী।” (মনুসংহিতা ৯/২৬) আজও ভারতবর্ষে মহর্ষি মনুর এই শ্লোক থেকেই শিক্ষা নিয়ে মেয়েদের ‘ভাগ্যশ্রী’, ‘ঘরের লক্ষ্মী’ বা ‘গৃহলক্ষ্মী’ বলা হয়। “প্রজন্ম থেকে প্রজন্মোন্তরে স্ত্রীরাই সকল সুখের মূল। কারণ, সন্তান উত্পাদন, ধর্ম পালন, পরিবারের পরিচর্যা, দাম্পত্য শান্তি এসব কাজ নারীদের দ্বারাই নিষ্পন্ন হয়ে থাকে।” (মনুসংহিতা ৯/২৮) অন্যকথায়, মাতৃরূপে, কন্যারূপে, স্ত্রীরূপে, ভগ্নীরূপে কিংবা ধর্মকর্মে অংশীদাররূপে নারীরাই সকল কল্যাণের মূল উত্স বলে মহর্ষি মনু প্রতিপাদন করেছেন। “পতি ও পত্নী মৃত্যু পর্যন্ত একসাথে থাকবেন। তারা অন্য কোন জীবনসঙ্গী গ্রহণ করবেন না বা ব্যাভিচার করবেন না। এই হলো নারী-পুরুষের পরম ধর্ম।” (মনুসংহিতা ৯/১০১) “নারী ও পুরুষ একে ভিন্ন অপরে অসম্পূর্ণ। এজন্য বেদে বলা হয়েছে ধর্মকর্ম পত্নীর সাথে মিলিতভাবে কর্তব্য”। (মনুসংহিতা ৯/৯৬) এই শ্লোকটির কথা একবার ভেবে দেখুন। নারী ছাড়া পুরুষ অসম্পূর্ণ একথা শুধুমাত্র হিন্দুধর্মই বলে থাকে। নারী ছাড়া পুরুষের ধর্মকর্ম সম্পূর্ণ হয় না। বৈদিক যজ্ঞ ও ধর্মপালন স্বামী- স্ত্রী যুগ্মভাবে করতে হয়, কেউ একাকী করতে পারেন না। একারণেই নারীকে বলা হয় পুরুষের ‘অর্ধাঙ্গিনী’ ও ‘সহধর্মিনী’। উল্লেখ্য, মনুসংহিতাই একমাত্র ধর্মশাস্ত্র যেখানে এই বিখ্যাত কথা দুইটি অনুমোদন করা হয়েছে। সঙ্গত কারণেই হিন্দুধর্মে বিবাহবিচ্ছেদ এবং বহুবিবাহ করতে নিষেধ করা হয়েছে। প্রসঙ্গত, অন্য ধর্মে নারী পুরুষের অর্ধাঙ্গিনীও নয়, সহধর্মিনীও নয়। এই কথা মানতে নারাজ হলে একটি মাত্র দৃষ্টান্ত দিচ্ছি- মসজিদে নারী-পুরুষ কি একসাথে নামাজ পড়া সম্ভব? এমনকি নিজ গৃহেও স্বামী- স্ত্রী কি একসাথে নামাজ পড়তে পারেন? স্বয়ং বিবেচনা করুন। এবার নারীদের স্বাতন্ত্রের কথায় আসা যাক। স্মর্তব্য, স্বাধীনতা মানে উচ্ছৃঙ্খলা নয়, স্বাতন্ত্র্য মানেই ঔদ্ধত্য নয়। “যে স্ত্রী দুঃশীলতা হেতু নিজে আত্মরক্ষায় যত্নবতী না হয়, তাকে পুরুষগণ ঘরে আটকে রাখলেও সে ‘অরক্ষিতা’ থাকে। কিন্তু যারা সর্বদা আপনা- আপনি আত্মরক্ষায় তত্পর, তাদের কেউ রক্ষা না করলেও তারা ‘সুরক্ষিতা’ হয়ে থাকে। তাই স্ত্রীলোকদের আটকে রাখা নিষ্ফল। স্ত্রীজাতির নিরাপত্তা প্রধানত তাদের নিজস্ব সামর্থ্য ও মনোভাবের উপর নির্ভরশীল।” (মনুসংহিতা ৯/১২) এই শ্লোকে ব্যাখ্যা করা হয়েছে, নিরাপত্তার নামে নারীকে ঘরে আটকে রাখা নিষ্ফল। বিপরীতক্রমে তাকে নিরাপদ রাখতে হলে তাকে অধিকার দিতে হবে এবং সঠিক শিক্ষা- দীক্ষা প্রদান করতে হবে। নারীর সামর্থ্য ও প্রজ্ঞা বৃদ্ধি করতে হবে, মানবিক বিকাশ সাধনে তৎপর হতে হবে, যার ফলশ্রুতিতে তারা যেন আত্মরক্ষায় তৎপর থাকেন, নিজেদের পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে পারেন। নারী জাতি সম্পর্কে এই হলো মহর্ষি মনুর মতাদর্শ। “নারী অপহরণকারীদের মৃত্যুদণ্ড হবে।” (মনুসংহিতা ৮/৩২৩) “যারা নারী, শিশু ও গুণবান পণ্ডিতদের হত্যা করে, তাদের কঠিনতম শাস্তি দিতে হবে।” (মনুসংহিতা ৯/২৩২) “যারা নারীদের ধর্ষণ করে বা উত্যক্ত করে বা তাদের ব্যাভিচারে প্ররোচিত করে তাদের এমন শাস্তি দিতে হবে যাতে তা অন্যদের মধ্যে ভীতি সঞ্চার করে এবং কেউ তা করতে আর সাহস না পায়।” (মনুসংহিতা ৮/৩৫২) ইভটিজিং এখন প্রধান একটা সমস্যা হয়ে দাড়িয়েছে, যার বিরুদ্ধে কঠোর কোন শাস্তির ব্যবস্থা নেই। কিন্তু ইভটিজিং, অপহরণ ও ধর্ষণের দৃষ্টান্তমূলক শাস্তির বিধান কিন্তু সেই মনুর যুগ থেকেই প্রচলিত ছিল। “যদি কেউ মা, স্ত্রী বা কন্যার নামে মিথ্যা দোষারোপ করে তবে তাকে শাস্তি দিতে হবে।” (মনুসংহিতা ৮/২৭৫) অথচ নারীকে এই মিথ্যা দোষারোপ করেই প্রতিবছর হাজার হাজার নারীকে ‘অনার কিলিং’ করা হয়। অর্থাৎ হিন্দুধর্মের বিপরীত বিধানও অনেক সমাজে প্রচলিত আছে। “যদি কেউ কোন ন্যায়সঙ্গত কারণ ছাড়া মা, বাবা, স্ত্রী বা সন্তান ত্যাগ করে, তাকে কঠিন দণ্ড দিতে হবে।” (মনুসংহিতা ৮/৩৮৯) ভেবে দেখুন, পথে- ঘাটে যত অনাথ শিশু দেখেন, যত নিশিকন্যা দেখেন, যত পিতৃ-মাতৃতুল্য বৃদ্ধ বা বৃদ্ধাকে হাত পেতে ভিক্ষা করতে দেখেন, তাদের মাঝে কতজনকে আপনি হিন্দু দেখেছেন? হিন্দুদের মানবিক মূল্যবোধ অন্যদের চেয়ে শ্রেষ্ঠ নয় কি? নিজেই বিচার করুন। “যদি কোন নারীকে সুরক্ষা দেবার জন্য পুত্র বা কোন পুরুষ পরিবারে না থাকে, অথবা যদি সে বিধবা হয়ে থাকে, যে অসুস্থ অথবা যার স্বামী বিদেশে গেছে, তাহলে রাজা তার নিরাপত্তা নিশ্চিত করবেন। যদি তার সম্পত্তি তার কোন বন্ধু বা আত্মীয় হরণ করে, তাহলে রাজা দোষীদের কঠোর শাস্তি দেবেন এবং সম্পত্তি ঐ নারীকে ফেরত দেবেন।” (মনুসংহিতা ৮/২৮-২৯) অর্থাৎ নারীর নিরাপত্তা বিধান ও অধিকার সংরক্ষণে দেশের সরকারকেও সদা তৎপর থাকতে হবে। “নববিবাহিতা বধূ, কন্যা এবং গর্ভবতী মহিলাদের অতিথি ভোজনের পূর্বেই ভোজন প্রদান করতে হবে।” (মনুসংহিতা ৩/১১৪) “বাহনে বা যানে আরোহী ব্যক্তির পক্ষে বয়স্ক ব্যক্তি, ক্লান্ত ব্যক্তি, ভারবাহী ব্যক্তি, বর, রাজা, স্নাতক এবং স্ত্রীলোকদের পথ ছেড়ে দেয়া কর্তব্য।” (মনুসংহিতা ২/১৩৮) এই মানবিক ভদ্রতা জ্ঞানটুকু আর কোন শাস্ত্রে আছে? Ladies First তত্ত্বটা কিন্তু তাহলে বিদেশী নয়, বরং ভারতীয় রীতি বলেই প্রতীয়মান হচ্ছে।

Friday, February 21, 2014

◄○কলিযুগ○►

কলিযুগের ব্যাপ্তিকাল ৪লক্ষ ৩২হাজার বছর । খ্রীস্টপূর্ব ৩১০১ এ কলিযুগের আরম্ভ হয় । বর্তমানে এযুগের ৫১১৩ বছর চলছে । দ্বাপরের অবসানে ব্রহ্মার পৃষ্ঠদেশ হতে অধর্মের সৃষ্টি হয় । কলিযুগের অবতার সমূহ- •১→ বুদ্ধ অবতার । আশ্বিন মাসের শুক্লা দশমী তিথিতে জন্মগ্রহন করেন । •২→ কল্কি অবতার । (কল্কি অবতার কলিযুগের অন্তে মানে শেষের দিকে আর্বিভাব ঘটবে ।শম্ভল গ্রামে (মোরাদাবাদ জেলায় ) সুমতি নামে ব্রাহ্মণ কন্যার গর্ভে , বিষ্ণুযশা নামে ব্রাহ্মণের বাড়িতে , কল্কি নামে ভগবান বিষ্ণুর দশম অবতারের আর্বিভাব ঘটবে । কল্কি হবে বিষ্ণুযশা-সুমতির চতুর্থ সন্তান । বিষ্ণুযশা-সুমতির প্রথম তিন সন্তানের নাম হবে যথাক্রমে কবি, প্রাজ্ঞ আর সুমন্তক ।) ▓ কলিযুগের বৈশিষ্ট্যসমূহ ▓ ☯ কলিযুগের তিনপাদ অর্থাত্‍ চারভাগের তিন ভাগ অধর্ম ও একপাদ বা চারভাগের একভাগ মাত্র ধর্ম পালন করে । ☯ কলিযুগের আয়ুষ্কাল ১০০বছর। ☯ মহারাজ পরীক্ষিতের সময় কলিযুগের শুরু হয়। ☯ ভাগবতে বলা আছে ছলনা মিথ্যা আলস্য নিদ্রা হিংসা দুঃখ শোক ভয় দীনতা প্রভৃতি হবে এযুগের বৈশিষ্ট। ☯ বিষ্ণু পুরাণ মতে কম ধনের অধিকারী হয়ে মানুষ এ যুগে বেশী গর্ব করবে ।ধর্মের জন্য অর্থ খচর করবে না । ☯ ধর্মগ্রন্থের প্রতি মানুষের আর্কষন থাকবে না । ☯ মাতাপিতাকে মানবে না । পুত্র পিতৃহত্যা বা পিতা পুত্র হত্যা করতে কুন্ঠিত হবে না । ☯ কলিযুগের প্রধান গুন হচ্ছে মানুষ কম পরিশ্রমে বেশী পূণ্য অর্জন করবে । ☯ দান করাই হবে কলিযুগের শ্রেষ্ঠ ধর্ম । ☯ চৈতন্য মহাপ্রভুর মতে হরিনাম সংকীর্তনই হবে কলিযুগের একমাত্র ধর্ম । ☯ বিষ্ণু পুরাণ (৬/১/৮) এর মতে- • মানুষ বৈদিক ক্রিয়া আচার সমূহ করবে না । • ধর্মানুসারে কেউ বিবাহিত থাকবে না । • স্ত্রীলোকরা কেবল চুলের বাহদুরী করেই নিজেকে সুন্দরী বলে মনে করবে । • ধনহীন পতিকে স্ত্রীরা ত্যাগ করবে । আর ধনবান পুরুষরা সেই স্ত্রীগণের স্বামী হবে ।। • কলিযুগে ধর্মের জন্য ব্যয় না করে কেবল গৃহাদি নির্মাণে অর্থ ব্যয় করবে । • মানুষ পরকালের চিন্তা না করে কেবল অর্থ উর্পাজনের চিন্তাতেই নিরন্তর নিমগ্ন থাকবে । • কলিযুগে নারীরা সাধারনতঃ স্বেচ্ছাচারিণী ও বিলাস উপকরণে অতিশয় অনুরাগিণী হবে এবং পুরুষরা অন্যায়ভাবে অর্থ উপার্জন করতে অভিলাষী হবে । • সুহ্বদদের প্রার্থনাতে মানুষ নিজের অনুমাত্র স্বার্থ পরিত্যাগ করবেনা । • অসমর্থ মানুষরা ধনহীন হয়ে নিরন্তর দুর্ভিক্ষ ও ক্লেশ ভোগ করবে । • কলিকালে মানুষ স্নান না করে ভোজন করবে । • কলিকালে স্ত্রীলোকরা নিতান্তই লোভী হবে , বহু ভোজনশীল হবে । • স্ত্রীরা দুহাতে মাথা চুলকাতে চুলকাতে অনায়াসে পতি আজ্ঞা অবহেলা করবে । নিজের দেহ পোষণে ব্যস্ত থাকবে , নিরন্তন কঠোর ও মিথ্যা বাক্য বলবে । • আচারহীন ব্রাহ্মণপুত্ররা ব্রহ্মচারীর বেশ ধারন বেদ অধ্যয়ন করবে । • গৃস্থরা হোমাদি করবেন না এবং উচিত দানসমূহও প্রদান করবেন । • মানুষ অশাস্ত্রীয় তপস্যা করবে । • কলি কালে ৮থেকে ১০বছরের বালকেরা সহবাসে ৫থেকে ৭বছর বয়সের বালিকারা সন্তান প্রসব করবে । • মানুষ সর্বোচ্চ ২০ বছর বাঁচবে । • কলিকালে মানুষের বুদ্ধি অতি অল্প ,তাঁদের ইন্দ্রিয় প্রবৃত্তি অতিশয় কুত্‍ সিত ,তাদের অন্তকরণ অতিশয় অপবিত্র হবে । আর অল্প কালেই বিনাশ লাভ করবে । • • যখন পাষন্ড লোকের প্রভাব অত্যন্ত বাড়বে , তখন সমাজের ভালো লোক কোন দায়িত্বপূর্ণ পদে অধিষ্ঠিত থাকবে না । সজ্জনের হানি লক্ষিত হবে । • অল্প বৃষ্টি হবে, কলিকালে ফসল কম হবে । • কলিকালে মানুষ শ্বশুরের অনুগত হয়ে, কার মাতা কার পিতা এরকম কথা বলবে । • সুন্দরী স্ত্রী যার তার সাথে বন্ধুত্ব হবে , নিজ ভাইয়ের সাথে শত্রুভাব পোষন করবে ।

Monday, February 17, 2014

একাদশী ব্রত পালনের উপকারিতা

>1<একাদশী ব্রত পালনের উপকারিতা# >শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশীর উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন।শ্রীল জীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভ গ্রন্থে স্কন্দ পুরাণ থেকে উদ্ধৃতি দিয়ে বলেছেন,যে মানুষ একাদশীর দিন পঞ্চশষ্য আহার করে,সে সেই খাদ্যের সাথে সাথে তার পিতা,মাতা,ভাই,আত্নীয় স্বজন,ব্রাক্ষ্মণ এমনকি গুরু হত্যার পাপও ভক্ষন করে।যদি বৈকুন্ঠলোকেও উন্নীত হয়,তবুও তার অধঃপতন হয়।একাদশীর দিন বিষ্ণুর জন্য সবকিছু রন্ধন করা হয়,এমনকি অন্ন এবং ডালও,কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে,সে দিন বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহন করা উচিত নয়।যে কোনো রকমের শস্যদানা এমনকি অন্ন-তা যদি বিষ্ণু প্রসাদও হয় তবুও তা গ্রহন করা কঠোর ভাবে নিষেদ করা হয়েছে। **>বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন।[দ্রষ্ঠব্য=শ্রীচৈতন্যচরিতামৃত"আদিলীল া{15/8-10}।ভক্তি সহকারে একাদশী পালন করলে সকল যজ্ঞ ও সকল প্রকার ব্রতের ফল লাভ হয়।একাদশীর সময় করণীয়>রাত্রী জাগরন,বেশী বেশী করে হরিকথা শ্রবন। এবং যা যা নিষিদ্ধ>পরনিন্দা,পরচর্চা,মিথ্য াকথা,ক্রোধ,দুরাচারী দর্শন একদম নিষিদ্ধ। একাদশীতে ধান,গম,যব,ভূট্রা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয়।তাই আসুন আমরা আর সংসার জীবের মানুষ আর কিছু না পারি,অন্তত এই একদিন একাদশী ব্রত পালন করার চেষ্ঠা করি। আমাদের উক্ত POST টি ভালো লাগলে সবার সাথে শেয়ার করুন।

একাদশী কি ভাবে পালন করবেন?

১.সমর্থ পক্ষে দশমীতে একাহার, একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একাহার করিবেন। ২.তা হতে ও অসমর্থ পক্ষে শুধুমাত্র একাদশীতে অনাহার। ৩.যদি উহাতেও অসমর্থ হন একাদশীতে পঞ্চরবিশষ্য বর্জ্জন করতঃ ফল মূলাদি অনুকল্প গ্রহণের বিধান রহিয়াছে। সমর্থ পক্ষে রাত্রি জাগরনের বিধি আছে গৌড়ীয় ধারায় বা মহান আচার্যবৃন্দের অনুমোদিত পঞ্জিকায় যে সমস্ত একাদশী নির্জলা (জল ব্যতীত) পালনের নির্দেশ প্রদান করেছেন। সেগুলি সেমতে করলে সর্বোত্তম হয়। নিরন্তর কৃষ্ণভাবনায় থেকে নিরাহার থাকতে অপারগ হলে নির্জলাসহ অন্যান্য একাদশীতে কিছু সবজি ফল মূলাদি গ্রহণ করতে পারেন। যেমন – গোল আলু, মিষ্টি আলু ও চাল কুমড়া, পেঁপে, টমেটো, ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তৈল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন। হলুদ, লবন ও মরিচ ব্যবহার্য। আবার অন্যান্য আহার্য যেমন – দুধ, কলা,আপেল, আঙ্গুর, আনারস,আখ,আমড়া, শস্য, তরমুজ, বেল, নারিকেল, মিষ্টি আলু, বাদাম ও লেবুর শরবত ইত্যাদি ফল মূলাদিপেতে পারেন। স্মরণীয় একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হইয়াছেঃ ১. ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন – চাউল, মুড়ি, চিড়া, সুজি, পায়েস,খিচুড়ি, চাউলের পিঠা, খৈ ইত্যাদি। ২. গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন – আটা,ময়দা,সুজি, বেকারীর রুটি বা সকল প্রকার বিস্কুট, হরলিকস জাতীয় ইত্যাদি। ৩. যব বা ভূট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন – ছাতু, খই, রুটি ইত্যাদি। ৪. ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন – মুগ, মাসকলাই, খেসারী, মশরী, ছোলা, অড়হর,ফেলন, বরবটী ও শিম ইত্যাদি। ৫. সরিষা তৈল, সয়াবিন তৈল, তিল তৈল ইত্যাদি। উপরোক্ত পঞ্চ রবিশষ্য যে কোন একটি একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হবে। উল্লেখ্য যারা সাত্তি¡ক আহাড়ী নন এবং চা, বিড়ি/ সিগারেট, পান, কফি ইত্যাদি নেশা জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময় কাল পর্যন্ত ঐগুলি গ্রহণ না করাই ভাল। একাদশী করলে যে কেবলমাত্র নিজের জীবনের সদ্গতি হবে তা নয় একাদশী ব্যক্তির প্রয়াত পিতা/ মাতা নিজ কর্মদোষে নরকবাসী হন তবে সেই পুত্রই (একাদশী ব্রত) পিতা মাতাকে নরক থেকে উদ্ধার করতে পারে। “ইন্দ্রিরা একাদশী” আশ্বিনের কৃষ্ণা একাদশীর নাম। যদি কেহ কোন বিধি নিষেধ পালন ছাড়া একাদশীর করার উদ্দেশ্যহীন ভাবে (বাধ্যতামূলক) তিথিতে উপবাস থাকে ও রাত্রি জাগরন করে তবে সে একাদশীর সম্পূর্ণ ফল পাবে। একাদশীতে অন্ন ভোজন করলে যেমন নিজে নরকবাসী হবে অন্যকে ভোজন করালেও নরকবাসী হবে। কাজেই একাদশী পালন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। একাদশী পারণ – পঞ্জিকাতে একাদশী পারণের যে সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশষ্য ভগবানের নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পারণ করা একান্তদরকার। নতুবা একাদশীর কোন ফল লাভ হয় না। একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয়, নিরন্তর শ্রীভগবানের স্মরণ, মনন ও শ্রবন কীর্ত্তনের মাধ্যমে একাদশীর দিন অতিবাহিত করতে হয়। শ্রীল প্রভুপাদ ভক্তদের একাদশীর দিন পঁচিশ মালা বা যতেষ্ট সময় পেলে আরও বেশী জপকরার নির্দেশ দিয়েছেন। একাদশী পালনের সময় পরনিন্দা, পরিচর্চা, মিথ্যা ভাষন, ক্রোধ, দুরাচারী, স্ত্রী সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ।

প্রশ্নঃ নমস্কার কি? নমস্কার কি সকলকে জানানো যায়? নমস্কার জানাতে হাত জোড় করা হয় কেন?

প্রশ্নঃ নমস্কার কি? নমস্কার কি সকলকে জানানো যায়? নমস্কার জানাতে হাত জোড় করা হয় কেন? (শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন) উত্তর্ঃ ১>নমস্কার বা নমস্তুতেবাঃ সংক্ষেপে নমস্তে হচ্ছে বৈদিক হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের কর্তৃক ব্যবহৃত অভিবাদনসূচক শব্দ। সাধারণত দুই হাত জোড় করে 'নমস্কার' শব্দটি উচ্চারণ করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণ বলা হয়। 'নমস্কার' শব্দটি এসেছে মূল সংস্কৃত শব্দ 'নমঃ'থেকে যার আভিধানিক অর্থ সম্মানজ্ঞাপনপূর ্বক অবনত হওয়া। ২>ইদানিং সনাতন ধর্ম বিরোধী নানা কুপ্রচারণার অংশ হিসেবে একশ্রেণীর কুচক্রী মহল প্রচার করে চলেছে যে , যেহেতু,নমস্কার শব্দটি অবনত হওয়ার সাথে সংশ্লিষ্ট তাই সাধারণ জনগণকে নমস্কার জানানো উচিত নয় । দেখা যাক,এ সম্পর্কে বৈদিক শাস্ত্র কি বলে ! "যো দেবো অগ্নৌ যো অপসু যো বিশ্বং ভূবনাবিবেশ য ওষধীষু যো বনস্পতি তস্মৈ দেবায় নমো নমঃ॥"(শ্বেতাশ্ব তর উপনিষদ ২-১৭) "যোগ যেমন পরমাত্মার দর্শনের সাধন বা উপায় ,নমস্কারাদিও অনুরূপ বলিয়া তাঁহাকে নমস্কার জানাই।'' তিনি কিরুপে?তিনি দেব অর্থাত্ পরমাত্মার প্রকাশভাব । তিনি কোথায়? তিনি আছেন অগ্নিতে,জলে,তৃণ - লতাদিতে, অশ্বাথাদি বৃক্ষে,তিনি এই বিশ্বভুবনে অন্তর্যামীরুপে অণুপ্রবিষ্ট হইয়া আছেন।" তাই যখন কাউকে নমস্কার জানানো হয় তখন মূলত সর্বজীবে অন্তর্যামীরুপে অবস্থিত পরমাত্মাকেই প্রণতি নিবেদন করা হয় ,কোন মনুষ্যদেহকে নয় । সুতরাং,নমস্কার সকলকেই জানানো যায়। ৩>দুইহাত জোড় মূলত অহম্ ত্যাগ পূর্বক বিনয়ভাব প্রকাশের জন্য ব্যবহৃত হয়। সংস্কৃতিভেদে করজোড়ে কিছুটা বৈচিত্র্য দেখা যায় যেমন দেবতাদের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে সাধকরা মাথার উপরে দু'হাত জোড় করে থাকেআবার কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে নমস্কার জানাতে বুকের বরাবর হাত জোড় করা একই সাথে পরমাত্মাকে প্রণতি ও আয়ুষ্মান (i.e.দীর্ঘায়ু কামনা) -কে নির্দেশ করে। নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra, namaskriẏā ] বি. ১. প্রণাম; ২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন। [সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]। নমস্কার সবাইকে। আপনারা চাইলে আর ও তথ্য যোগ করতে পারেন।

শিব লিঙ্গ কি এবং কেন ?

শিব পূজা দু'রকম ভাবে হয় । শিব মূর্তি এবং শিব লিঙ্গ। লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন । যেমন-পুংলিঙ্গ, স্ত্রী লিঙ্গ । লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হলো সূক্ষ দেহ। এই দেহটিতে যুক্ত আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়,৫টি কর্মেন্দ্রিয় এবং ৫ টি প্রাণ অপান বায়ু ,মন ও বুদ্ধি-মোট ১৭ টি অবয়ব যুক্ত দেহ। সকল সৃষ্টিরই সূক্ষ শরীর আছে। আমাদের যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ শরীরে বিচরণ করেন এবং পুনরায় দেহ ধারণ করেন। শিব রুদ্র ও মহাদেব এই তিনটি নামই আমাদের মধ্যে বেশি পরিচিত। যে সূক্ষ শরীরকে আমরা লিঙ্গ বলে পূজা করি তা সৃষ্টির সূক্ষ শরীর প্রকৃতিতে বীজ বপনরূপ সূক্ষ বিষয়টিকে দেখানো হয়েছে। যে সূক্ষ শরীরে ১৭ টি গুণ নিয়ে অবস্থা করছেন তার পুনরায় স্থুল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিতে অর্থাৎ মাটিতে বীজ বপণ কারণে বীজের সেই সূক্ষ এবং সুপ্ত শক্তিই অংকুরিত হয়ে বৃক্ষাদি শস্যাদি রূপ ফল আমাদের দেন। প্রত্যেক দেব-দেবীর বা সৃষ্টির এরূপ সূক্ষ দেহ আছে, সেই দেহের আহ্ববান করি ঘটে, পটে(ছবিতে), মূর্তিতে। শিবলিঙ্গও তদ্রুপ সৃষ্টির সূক্ষ দেহ। সাকার রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই ব্যবহার করি। যেমন; একটি দেশের পরিচয় বহন করে একটি পতাকা। বিষ্ণুমন্ত্রের যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন দেহতে তিলক ফোঁটা অঙ্কিত করে। ঘটে আমরা দেবদেবীর পুত্তলী এঁকে দেবতার চিহ্ন বা প্রতীক বসাই। এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ বা চিহ্ন আমরা পূজায় ব্যবহার করি। একটি শিব লিঙ্গ আরেকটি নারায়ণ শিলা। শিব লিঙ্গের গঠন প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরী থেকে লিঙ্গ পূজায় আমরা আগ্রহী বেশি। মাটি দিয়ে অতি সহজে অল্প সময়ে এ প্রতীক তৈরী করা যায় এবং পূজান্তে বিসর্জনও দেয়া যায়। কিন্তু প্রতীকটির নাম লিঙ্গ দেয়াতে আমাদের মধ্যে যে বিভ্রান্তি গড়ে উঠেছে যা সত্যিই দু:খজনক। অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায়, তাঁকে নিয়ে এরূপ আচারণ আমরা করি না। বিশেষ করে শিব-এর সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত থাকাতে আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব কাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি। এ বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত হতে হবে এবং আমাদের শিবত্বে উন্নীত হতে হবে।