Translate

Sunday, February 9, 2014

•••জানতে হলে পড়তে হবে 2:

•পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তিটি নিম কাঠে তৈরি । •রামের শক্তিশালী ধনুক বিশ্বকর্মা তৈরি করে দেন । •মূল ছয়টি রাগের মধ্যে পাঁচটি গেয়েছিলেন শিব । ষষ্ঠটি পার্বতী গেয়েছিলেন । •পরশুরামকে কুঠার প্রদান করেন শিব । •আমাদের ধর্মমতে বীণা আবিস্কার করেন নারদ । •হনুমানের পিতার নাম পবন । •সীতা হরণের সময় মারীচ নামক রাক্ষস সোনার হরিণ সেজে লক্ষ্মনকে সীতার কুটির থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল । •ভীম ও দুর্যোধনকে গদাযুদ্ধ শিখিয়েছিলেন বলরাম । •আমাদের ধর্মমতে সংস্কৃত ভাষা ও দেবনাগরী অক্ষর আবিস্কার করেন দেবী সরস্বতী । •মহাভারত অনুসারে দধীচির ঊরুর হাড় দিয়ে তৈরি হয় শকুনির পাশা । •জতুগৃহ বানিয়ে পান্ডবদের মারবার কথা ভেবেছিল পুরোচন । তথ্যসূত্রঃ গীতাই সর্বোচ্চ গ্রন্থ Gita is the Best Book — wi

মুক্তিযুদ্ধে ২২ লাখের বেশি হিন্দু শহীদ হয়েছেন।

মুক্তিযুদ্ধের শুরুতেই এক লাখ হিন্দু নিধন আমেরিকায় সদ্য প্রকাশিত একটি বই বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে বড়সড় আলোচনার ঝড় তুলেছে। প্রিন্সটন বিশ্ববিদ্যলয়ের রাজনীতি এবং আন্তর্জাতিক বিষয়ের অধ্যাপক গ্যারি জে বাস তার সম্প্রতি প্রকাশিত “ দি ব্ল্যাড টেলিগ্রাম : নিক্সন কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটন জেনোসাইড ” বইতে লিখেছেন, ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শুরুতেই পাকিস্তানী সেনাবাহিনী বাংলাদেশের প্রায় এক লাখ হিন্দুকে নির্বিচারে খুন করেছিল। তৎকলীন পূর্ব পাকিস্তানে আক্ষরিক অর্থে চালানো হয়েছিল গণহত্যা। অসহায় ভাবে তখন খুন হয় বিপুল সংখ্যক হিন্দু। নিজেদের স্বার্থের জন্য তখন ভারত ও মার্কিন সরকার চোখ বন্ধ করেছিল বলেও ঐ বইয়ে উল্লেখ করা হয়েছে। বাংলদেশে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে মুক্তিযুদ্ধের সময়ের মানবতা বিরোধী অপরাধের বিচার কাজ চলছে তখনই গ্যারি জে বাসের এই বই তুমুল আলোচনা- সমালোচনা র সাইক্লোন বইয়ে দিচ্ছে আমেরিকাসহ সারা বিশ্বে। আমেরিকায় এ সপ্তাহের শুরুতে বইটি প্রকাশিত হয়। বইটি বাজারে আসার সঙ্গে সঙ্গে ৪০ বছর আগের বাংলাদেশের মুক্তিযুদ্ধ এবং তাকে ঘিরে একাধিক অস্বস্তিকর প্রশ্ন সামনে চলে এসেছে। খবর বর্তমান , পিটিআই ও ওয়াশিংটনের। জে বাস তার বইতে লিখেছেন, ১৯৭১ সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ শুরুর আগেই পাকিস্তান সেনাবাহিনী তৎকালীন পূর্ব পাকিস্তানে আক্ষরিক অর্থেই গণহত্যা চালিয়েছিল। আর সর্বত্রই টার্গেট করা হয়েছিল হিন্দু সম্প্রদায়ভুক্ত বাঙালীদের । যুদ্ধের শুরুতেই অসহায় অবস্থায় খুন হয়েছিলেন প্রায় ১ লাখ হিন্দু । অথচ আশ্চার্যজনকভাবে বিষয়টিকে ছোট করে দেখিয়েছিল সেই সময়ে ভারতের ক্ষমতায় থাকা ইন্দ্রিরা গান্ধির কংগ্রেস সরকার। শুধু তাই নয়, অদ্ভুতভাবে চোখ বন্ধ করে রেখেছিল মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ তম প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন। এই নিরবতা কেন ? এমন প্রশ্ন তুলেছেন জে বাস তার বইতে। শুধু মার্কিন প্রশাসন নয়, তখনকার ভারত সরকারের তীব্র সমলোচনা করেছেন লেখক জে বাস। তিনি দাবি করেছেন, বাংলাদেশে যখন প্রত্যেকদিন নিয়ম করে হিন্দু নিধন চলছিল তখন ভারত সরকার বিষয়টির আসল গুরুত্ব প্রকাশে রাজি ছিলনা। কারণ, ইন্দিরা গান্ধি সরকার চায়নি তখনকার বিরোধী দল জনসংঘ তথা আজকের বিজেপি এই নিয়ে রাজনীতি করার সুযোগ পাক। পাক সেনারা যখন নির্বিচারে গণহত্যা চালাচ্ছে তখন ভারতের সংসদ সদস্যরা গোলাবারুদ দিয়ে হিন্দুদের সাহায্য করেনি। কারণ সেই একটাই, যদি গোলাবারুদ দেওয়া হয় , তাহলে গোটা গণহত্যার বিষয়টি প্রকাশ্যে চলে আসবে। আর তা নিয়ে রাজনীতি করবে জনসংঘ বা বিজেপি। বইয়ে তিনি আরো লিখেছেন, তখন পাকিস্তানী জেনরেল ইয়াহিয়ার হিন্দু নিধনের পক্ষে যুক্তি ছিল যে, পূর্ব পাকিস্তানের মোট জনসংখ্যার ১৩ শতাংশ বাঙালি হিন্দু। এরা ইসলাম বিরোধী। এরা পাকিস্তানের বিরুদ্ধে ভোট দেওয়ায় তারা পরাজিত হয়েছেন। “ভবিষ্যতে শাসন কায়েম রাখতে পাকিস্তানের বিরুদ্ধে থাকা হিন্দু বাঙালিদের স্রেফ ছেঁটে ফেলা দরকার” বলে মন্তব্য করেন ইয়াহিয়া। বইতে উল্লেখ করা হয়েছে, অভিযনে নেতৃত্ব দেওয়া লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খানের যুক্তি ছিল যে, “পূর্ব পাকিস্তান ভারতের দাসত্ব করছে। বহু ত্যাগের পর যে স্বাধীনতা এসেছে তাকে এবং দেশটাকেই আওয়ামীলীগ ধ্বংস করে দেবে।” তখন পাক সেনারা একে অপরের সঙ্গে মজা করে বলত,“আজ কত হিন্দু মেরেছ ?” জে বাস লিখেছেন, সশস্ত্র পাক সেনাদের সঙ্গে পূর্ব পাকিস্তানের প্রায় এক কোটি নিরস্ত্র হিন্দুর অসম লড়াই হয়েছিল। ভারতের সহযোগিতার কলঙ্ক এবং নয়াদিল্লির উদ্দেশ্য সাধনের অভিযোগের তকমা লাগানো হয়েছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের হিন্দুদের গায়ে। যে কারণে পাকিস্তানী সেনাবাহিনী হিন্দুদের ওপর চালিয়েছিল মর্মান্তিক গণহত্যা। বাংলাদেশের হিন্দু সংগঠনগুলোর হিসেব মতে, মুক্তিযুদ্ধে ২২ লাখের বেশি হিন্দু শহীদ হয়েছেন। এছাড়া ওই সময় প্রায় ১ কোটি বাঙালি আশ্রয় নিয়েছিল ভারতের শরণার্থী শিবিরগুলোতে। দি ব্ল্যাড টেলিগ্রাম : নিক্সন কিসিঞ্জার অ্যান্ড এ ফরগটন জেনোসাইড বইতে গ্যারি জে বাস আরো লিখেছেন, ঢাকায় নিযুক্ত তৎকালীন মার্কিন রাষ্ট্রদূত আর্চার ব¬াড ভেবেছিলেন, হিন্দুদের নিধন বা তাড়নো নিয়ে বেশি হইচই করার প্রয়োজন নেই। বইতে সে সময় ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূতের বক্তব্যও স্পষ্ট উলে¬খ করা হয়েছে। তিনি এক বৈঠকে রিচার্ড নিক্সনকে স্বয়ং জানিয়েছিলেন, পাকিস্তান সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে গণহত্যা চালাচ্ছে। আতঙ্কে প্রতিদিন প্রায় দেড় লক্ষ মানুষ ভারতে পালিয়ে যাচ্ছে। অবশ্য এক সময় কিসিঞ্জার নাকি বলেছিলেন, ইয়াহিয়া খান আবার একটা মূর্খের মতো ভুল করলো হিন্দুদের তাড়িয়ে। যদিও সেই বৈঠকে রাষ্ট্রদূতের কথার কোন উত্তর দেননি কিসিঞ্জার। জবাব মেলেনি নিক্সনের পক্ষ থেকেও। ভারত এবং আমেরিকার নিজস্ব স্বার্থ এবং নিরবতার কারণেই বাংলাদেশে পাকিস্তান সেনাবাহিনী নিরস্ত্র হিন্দুদের নির্বিচারে খুন করতে উৎসাহ পেয়েছিল বলে মনে করেন জে বাস। ৪০ বছর পর এই তথ্য ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে নতুন মাত্রা যোগ করলো।

মিথ্যাবাদী জাকিরের পবিত্র ও সত্য বৈদিকধর্মের সম্বন্ধে মিথ্যাচার পর্বঃ০১

আমরা জানি যে আব্রাহামিক ধর্মসমূহের বিভিন্ন পুস্তকাদিতে তাদের গুরুত্বপূর্ন ব্যক্তিদের হারেমে যৌনদাসী রাখার কথা পাওয়া যায়।সেই লজ্জা ঢাকতেই জাকির নায়েক দাবী করলেন যে বৈদিক ধর্মেও নাকি তাদের মতই যৌনদাসীর কথা বলা আছে! এ ব্যপারে তিনি দাবী করেছেন যে ঋগ্বেদ ৬.২৭.৮ নাকি যৌনদাসীর কথা বলেছে!অথচ সেখানে দেখা গেল এরকম কিছুই নেই!প্রকৃতপক্ষে মন্ত্রটি একজন দেশপ্রেমিক রাজার তার মন্ত্রীদের সহযোগে দেশকে সুখী রাখার রাষ্ট্রনীতি ব্যখ্যা করেছে। দেখে নেয়া যাক মন্ত্রটি কি বলছে- "দ্বয়ান অগ্নে রথিনো বিংশতিং গা বধূমতো মঘবা মহ্যং সম্রাট। অভ্যাবর্তী চাযমানো দদাতি দূনাশেয়ং দক্ষিনা পার্থবানাম।।" (ঋগ্বেদ ৬.২৭.৮) অনুবাদ-অগ্নি,হে প্রকাশমান পরমাত্মা,সমস্ত শক্তি,ঐশ্বর্য্য, সম্মান ও প্রশংসার উত্স,সকল সত্যের জয় ও প্রগতির দাতা,সকলের বরনীয়,আমি যেন দেশকে সুখী করার ও জনগনকে ভালো করার জন্য সুসজ্জিত রক্ষাবাহিনী ও বিশজন সুদক্ষ মন্ত্রীরুপ দ্বিরথ অর্জন করতে পারি। জাকির নায়েক আরো বলেছে যে শ্রীমদ্ভগবদগীতার ১.৪০ এ নাকি মেয়েদেরকে বংশ নষ্টের জন্য একমাত্র দায়ী বলেছে!অথচ শ্লোকটি হল- অর্জুন বলছে, "হে কৃষ্ণ! অধর্মের অতি বাড় হলে কুলের স্ত্রীগন এর চরিত্রও নষ্ট হয় আর তা হলে বর্ণসঙ্কর উত্পন্ন হয়।" অর্থাত্ যদি কুলের পুরুষরা অধর্মের বাড় করে তখন ধীরে ধীরে নারীরাও দুশ্চরিত্র হয়ে পড়ে,আর এতে ব্যভিচারাদি বেড়ে যায়! এর চেয়ে সত্য কথা আর কি হতে পারে! এইসব ভন্ডামী ও মিথ্যাচারীতা থেকে সাবধান থাকুন...

মোহাম্মদ মজিদ এখন ধর্ম দাস হলেন।

মুসলিম পরিবারে জন্মে ছিলেন মোহাম্মদ মজিদ। শান্তির খোঁজ করেও কখনো শান্তির দেখা পায়নি মোহাম্মদ মজিদ।।তিনি এক চিলতে শান্তির জন্য বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছেন,ভেবে দেখেছেন বিভিন্ন ধর্ম নিয়ে। অবশেষে খুঁজে পেলেন শান্তির ধর্ম, গ্রহন করলেন "হিন্দু ধর্ম"। মোহাম্মদ মজিদ এখন ধর্ম দাস হলেন।এটা আমার কথা নয় ধর্ম দাসের কথা।বাস্তরিত জানতে নিচের লিংঙ্কে ক্লিক করুন। http://www.hinduhumanrights.info/majid-khan-to-dharam-dass-returning-back-to-my-ancestral-roots/

জানতে হলে পড়তে হবে:

1)শ্রীমদ্ভাগবদগীতার জ্ঞান সর্বপ্রথম লাভ করেন সূর্যদেব । 2)কুরুক্ষেত্রের ময়দানে সর্বশেষ মৃত্যুবরণকারী যোদ্ধা পিতামহ ভীষ্ম। 3)ব্রহ্মান্ড নির্মানের সময় প্রথম শব্দটি ছিল ওম। 4)ঈশ্বরের প্রথম সাকার রূপ মহাবিষ্ণু। 5)ব্রহ্মবৈবর্ত পুরাণ মতে নরককুন্ডের সংখ্যা ৮৬ টি। 6)বেদে কে চার ভাগে ভাগ করেন মহর্ষি কৃষ্ণদ্বৈপায়ণ বেদব্যাস। 7)বেদে ভগবান শিব কে আমরা রুদ্র নামে জানি । 8)বৈদিক যুগে দেবতাদের প্রসন্ন করবার মাধ্যম ছিল যজ্ঞ। শ্রীমদ্ভাগবত পুরাণের রচয়িচা বেদব্যাস। 9)ইন্দ্রের সভার নাম সুধর্ম । 10)দ্বারকা নগরী ভারতের গুজরাট রাজ্যে অবস্তিত মহাভারতে কর্নের পালক বাবার নাম অধিরথ। 11)স্বর্গের রাজধাণীর নাম অমরাবতী। 12)ভগবান বিষ্ণুর বুকে ঋষি ভৃগুর পদচিহ্ন রয়েছে । 13)ভগবান বিষ্ণুর তিন ধরনের নাগেরউপর শয়ণ থাকেন যথা -পঞ্চনাগ , শীষনাগ এবং অনন্তনাগ 14)শ্রীচৈতন্য ব্রাহ্মণ বর্নে জন্ম গ্রহন করেন (পরে প্রত্যাখান করেন) 15)ভগবান বিষ্ণুর নাভি কমল থেকে উত্পত্তি ব্রহ্মার। 16)শ্রীশ্রীচন্ডীতে ও গীতাতে শ্লোক সংখ্যা ৭০০টি 17)দেবী মাহাত্ম পাঠ করেন ঋষি মেধস। 18)শ্রীশ্রীচন্ডী মতে প্রধান তিনজন দেবী মহালক্ষী, মহাকালী. মহাসরস্বতী। শ্রীকৃষ্ণের পায়ে শরবিদ্ধ করেন জরা। 19)কালিকা পুরাণ মতে মহিষাসুর দেবী দূর্গার সাথে যুদ্ধের পূর্বে ভদ্রা কালী আরাধনা করেন 20)এই পৃথিবীর জন্ম মধু এবং কৈটভের ভষ্ম থেকে।

হিন্দু দেব-দেবীদের ছবি দিয়ে ৭টি ডাক টিকিট প্রকাশ করলো আমেরিকা।

শুনে অবাক হলেও এটা চরম সত্য ! এই ডাক টিকিট গুলো মধ্যে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণ, সাই বাবা,মুরুগণ, গনেশ, লক্ষী, লর্ড ভেঙ্কটেশ্বর, এবং মহাদেব শিব ও পার্বতী । প্রতিটি টিকিটের মূল্য ৪৪ সেন্ট (পয়সা ) !প্রতিটি ধর্মকে সন্মান করতে আমেরিকার এই উদ্যেগ ! তাদের এই উদ্যেগকে আমরা সাধুবাদ জানাচ্ছি।যারা আমেরিকায় থাকেন তারা এই ডাক টিকিট বেশি বেশি কিনে হিন্দু ধর্ম প্রচারে ভুমিকা রাখুন।আমেরিকায় ২.৫ মিলিয়ন এর বেশী হিন্দু রয়েছে।সেখানকার হিন্দু সংস্থাগুলো দীপাবলীর ডাকটিকিট এর জন্য সংগ্রাম করে যাচ্ছে। তার জন্য দরকার ভোট বা সাইন ইন. নিচের লিঙ্কে ভোট বা "সাইন ইন" করে আমেরিকার হিন্দুদের সাহায্য করুন : http://www.petitiononline.com/diwali03/petition.html

ভারতীয় হিন্দু সত্য নাদেলার আগমন, বিদায় বিল গেটসের

মার্কিন সফটওয়্যার নির্মাতা মাইক্রোসফটের নতুন ‍সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতীয় বংশদ্ভুত সত্যনারায়ণ নাদেলা। স্টিভ বলমার সিইও পদ থেকে সরে দাঁড়ানোর পর বিশ্বের অন্যতম প্রভাবশালী বলে বিবেচিত এই প্রযুক্তি প্রতিষ্ঠানে তৃতীয় ব্যক্তি হিসেবে ৪৬ বছর বয়সী নাদেলা শীর্ষ পদে এলেন। অপর দিকে প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা ও প্রথম সিইও বিল গেটস মাইক্রোসফটের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিয়েছেন। মঙ্গলবার মাইক্রোসফটের ওয়েবসাইটে নাদেলার নিয়োগের খবরটি প্রকাশ করা হয়েছে। তিনি প্রতিষ্ঠানটিতে ২২ বছর ধরে কাজ করছেন। সিইও নিয়োগ পাবার আগে নাদেলা মাইক্রোসফটের ক্লাউড অ্যান্ড এন্টারপ্রাইজ গ্রুপের নির্বাহী ভাইস প্রেসিডেন্ট হিসেবে কাজ করেছেন। প্রযুক্তি বিশ্বে বিল গেটেসের বিদায়ের চেয়ে নাদেলার নিয়োগকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিল গেটস দীর্ঘদিন ধরেই প্রযুক্তি প্রতিষ্ঠানটি থেকে নিজেকে সরিয়ে নেয়ার কথা বলে আসছিলেন। অতীতে তিনি একাধিকবার তার প্রতিষ্ঠিত দাতব্য প্রতিষ্ঠান বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন নিয়ে পুরোপুরি ব্যস্ত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। সত্য নাদেলার নিয়োগকে প্রযুক্তিবাজারে মাইক্রোসফটের ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। যে ডেস্কটপ কম্পিউটারকে ভিত্তি করে আশি ও নব্বই দশকে মাইক্রোসফটের উত্থান ও প্রসার, গত এক দশকে বিশ্বে প্রযুক্তিচিত্র তার তুলনায় যথেষ্ট পাল্টে গেছে। অন্যান্য নির্মাতা, বিশেষ করে প্রতিদ্বন্দ্বী অ্যাপলের প্রভাবে প্রযুক্তিবাজার এখন স্মার্টফোন এবং ট্যাবলেটমুখি। ‌ এমন বাস্তবতায় ‘মাইক্রোসফট সম্ভবত ক্লাউডকে বিবেচনা করছে নতুন প্রযুক্তিক্ষেত্র হিসেবে’-মন্তব্য করা হয়েছে মার্কিন বাণিজ্য দৈনিক ওয়াল স্ট্রিট জার্নালের সাম্প্রতিক এক নিবন্ধে। ২০১১ সালে ক্লাউডভিত্তিক সেবার দায়িত্ব নেয়ার পর দুই বছরে তার অধীনে বিভাগের আয় ১৬.৬ বিলিয়ন ডলার থেকে ২০.৩ বিলিয়নে দাঁড়ায়। বর্তমানে মাইক্রোসফটের আয়ের প্রায় দুই তৃতীয়াংশই যোগান দেয় এই বিভাগ। ভারতের হায়দ্রাবাদে ১৯৬৭ সালে জন্মগ্রহন করা নাদেলা স্নাতক ডিগ্রি অর্জন করেন কর্ণাটকের মণিপাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে। এরপর তিনি ইউনিভার্সিটি অফ উইসকনসিন- মেলওয়াকি থেকে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স এবং ইউনিভার্সিটি অফ শিকাগো বুথ স্কুল অফ বিজনেস থেকে এমবিএ অর্জন করেন।