Monday, February 17, 2014
প্রশ্নঃ নমস্কার কি? নমস্কার কি সকলকে জানানো যায়? নমস্কার জানাতে হাত জোড় করা হয় কেন?
প্রশ্নঃ নমস্কার কি? নমস্কার
কি সকলকে জানানো যায়?
নমস্কার জানাতে হাত জোড় করা হয় কেন?
(শেয়ার
করে অন্যদের জানতে সাহায্য করুন)
উত্তর্ঃ ১>নমস্কার
বা নমস্তুতেবাঃ সংক্ষেপে নমস্তে হচ্ছে বৈদিক
হতে প্রচলিত সনাতন ধর্মাবলম্বীদের কর্তৃক
ব্যবহৃত
অভিবাদনসূচক শব্দ। সাধারণত দুই হাত জোড়
করে 'নমস্কার' শব্দটি উচ্চারণ
করা হয়ে থাকে বলে একে অঞ্জলি মুদ্রা বা প্রণ
বলা হয়।
'নমস্কার' শব্দটি এসেছে মূল সংস্কৃত শব্দ
'নমঃ'থেকে যার
আভিধানিক অর্থ সম্মানজ্ঞাপনপূর ্বক অবনত
হওয়া।
২>ইদানিং সনাতন ধর্ম
বিরোধী নানা কুপ্রচারণার অংশ
হিসেবে একশ্রেণীর কুচক্রী মহল প্রচার
করে চলেছে যে ,
যেহেতু,নমস্কার শব্দটি অবনত হওয়ার
সাথে সংশ্লিষ্ট
তাই সাধারণ জনগণকে নমস্কার জানানো উচিত নয়
।
দেখা যাক,এ সম্পর্কে বৈদিক শাস্ত্র কি বলে !
"যো দেবো অগ্নৌ যো অপসু
যো বিশ্বং ভূবনাবিবেশ য
ওষধীষু যো বনস্পতি তস্মৈ দেবায়
নমো নমঃ॥"(শ্বেতাশ্ব
তর উপনিষদ ২-১৭)
"যোগ যেমন পরমাত্মার দর্শনের সাধন
বা উপায় ,নমস্কারাদিও অনুরূপ
বলিয়া তাঁহাকে নমস্কার
জানাই।''
তিনি কিরুপে?তিনি দেব অর্থাত্ পরমাত্মার
প্রকাশভাব ।
তিনি কোথায়? তিনি আছেন অগ্নিতে,জলে,তৃণ -
লতাদিতে,
অশ্বাথাদি বৃক্ষে,তিনি এই
বিশ্বভুবনে অন্তর্যামীরুপে অণুপ্রবিষ্ট
হইয়া আছেন।"
তাই যখন কাউকে নমস্কার জানানো হয় তখন মূলত
সর্বজীবে অন্তর্যামীরুপে অবস্থিত
পরমাত্মাকেই
প্রণতি নিবেদন করা হয় ,কোন মনুষ্যদেহকে নয়
।
সুতরাং,নমস্কার সকলকেই জানানো যায়।
৩>দুইহাত জোড় মূলত অহম্ ত্যাগ পূর্বক
বিনয়ভাব
প্রকাশের জন্য ব্যবহৃত হয়।
সংস্কৃতিভেদে করজোড়ে কিছুটা বৈচিত্র্য
দেখা যায় যেমন
দেবতাদের উদ্দেশ্যে সর্বোচ্চ সম্মান
প্রদর্শন
করতে সাধকরা মাথার উপরে দু'হাত জোড়
করে থাকেআবার
কোন ব্যক্তির সঙ্গে সাক্ষাতে নমস্কার
জানাতে বুকের
বরাবর হাত জোড় করা একই
সাথে পরমাত্মাকে প্রণতি ও
আয়ুষ্মান (i.e.দীর্ঘায়ু কামনা) -কে নির্দেশ
করে।
নমস্কার, নমস্ক্রিয়া [ namaskāra,
namaskriẏā ] বি.
১. প্রণাম;
২. যুক্তকর কপালে ঠেকিয়ে অভিবাদন।
[সং. নমস্ + √ কৃ + অ, নমস্ + √ কৃ + অ + আ]।
নমস্কার সবাইকে। আপনারা চাইলে আর ও তথ্য যোগ
করতে পারেন।
শিব লিঙ্গ কি এবং কেন ?
শিব পূজা দু'রকম ভাবে হয় । শিব মূর্তি এবং শিব
লিঙ্গ।
লিঙ্গ শব্দের অর্থ প্রতীক বা চিহ্ন । যেমন-পুংলিঙ্গ,
স্ত্রী লিঙ্গ । লিঙ্গ শব্দের আরেকটি অর্থ হলো সূক্ষ
দেহ। এই দেহটিতে যুক্ত
আছে পাঁচটি জ্ঞানেন্দ্রিয়,৫টি কর্মেন্দ্রিয় এবং ৫
টি প্রাণ অপান বায়ু ,মন ও বুদ্ধি-মোট ১৭ টি অবয়ব
যুক্ত দেহ। সকল সৃষ্টিরই সূক্ষ শরীর আছে। আমাদের
যখন মৃত্যু হয় তখন জীবাত্মা সূক্ষ শরীরে বিচরণ করেন
এবং পুনরায় দেহ ধারণ করেন। শিব রুদ্র ও মহাদেব
এই তিনটি নামই আমাদের মধ্যে বেশি পরিচিত।
যে সূক্ষ শরীরকে আমরা লিঙ্গ
বলে পূজা করি তা সৃষ্টির সূক্ষ শরীর প্রকৃতিতে বীজ
বপনরূপ সূক্ষ বিষয়টিকে দেখানো হয়েছে। যে সূক্ষ
শরীরে ১৭ টি গুণ নিয়ে অবস্থা করছেন তার পুনরায়
স্থুল দেহ ধারণ অন্যদিকে প্রকৃতিতে অর্থাৎ
মাটিতে বীজ বপণ কারণে বীজের সেই সূক্ষ এবং সুপ্ত
শক্তিই অংকুরিত হয়ে বৃক্ষাদি শস্যাদি রূপ ফল
আমাদের দেন। প্রত্যেক দেব-দেবীর বা সৃষ্টির এরূপ
সূক্ষ দেহ আছে, সেই দেহের আহ্ববান করি ঘটে,
পটে(ছবিতে), মূর্তিতে। শিবলিঙ্গও তদ্রুপ সৃষ্টির সূক্ষ
দেহ।
সাকার রূপে এরূপ লিঙ্গ শরীর বা চিহ্ন আমরা সর্বত্রই
ব্যবহার করি। যেমন; একটি দেশের পরিচয় বহন
করে একটি পতাকা। বিষ্ণুমন্ত্রের
যারা অনুসারী তাদের পরিচয় তারা দেন
দেহতে তিলক ফোঁটা অঙ্কিত করে।
ঘটে আমরা দেবদেবীর পুত্তলী এঁকে দেবতার চিহ্ন
বা প্রতীক বসাই। এরূপ দুটি প্রতীক বা লিঙ্গ
বা চিহ্ন আমরা পূজায় ব্যবহার করি। একটি শিব লিঙ্গ
আরেকটি নারায়ণ শিলা। শিব লিঙ্গের গঠন
প্রণালী সহজ হওয়ায় মূর্তি তৈরী থেকে লিঙ্গ পূজায়
আমরা আগ্রহী বেশি। মাটি দিয়ে অতি সহজে অল্প
সময়ে এ প্রতীক তৈরী করা যায়
এবং পূজান্তে বিসর্জনও দেয়া যায়। কিন্তু প্রতীকটির
নাম লিঙ্গ দেয়াতে আমাদের
মধ্যে যে বিভ্রান্তি গড়ে উঠেছে যা সত্যিই দু:খজনক।
অথচ একই প্রতীক ব্যবহৃত হচ্ছে নারায়ণ পূজায়,
তাঁকে নিয়ে এরূপ আচারণ আমরা করি না। বিশেষ
করে শিব-এর সঙ্গে সৃষ্টির কার্যক্রম যুক্ত
থাকাতে আমরা লিঙ্গ শব্দটিকে একেবারে পার্থিব
কাজের সঙ্গে মিলিয়ে দিয়েছি। এ
বিভ্রান্তি থেকে আমাদের মুক্ত
হতে হবে এবং আমাদের শিবত্বে উন্নীত হতে হবে।
Tuesday, February 11, 2014
প্রশ্নঃ পড়ার পূর্বে বেদের কোন মন্ত্র পাঠ করতে হয় ?
উত্তরঃ
ওঁ
মেধাং মে বরুনো দদাতি মেধাগ্নিঃ প্রজাপতিঃ।
মেধামিন্দ্রশ্চ বায়ুশ্চ
মেধাং ধাতা দদাতি মে স্বাহা।।
যজুর্বেদ ৩২.১৫
অনুবাদ-
হে প্রকাশমান,প্রজা
পালক প্রভু,আমি যেন
মেধা প্রাপ্ত
হই,মেধাবুদ্ধি ধারন
করতে সক্ষম হই।
হে সর্বব্যপক
পরমাত্মা,আমি যেন
চরাচর জগতের সত্য-
অসত্য বিচারের
বিবেকযোগ্য বুদ্ধি ও
মেধা প্রাপ্ত হই।
জাঁকির নায়েকের জঘন্যতম মিথ্যাচারঃ পর্ব ০৩
বেদ সম্বন্ধে সম্পূর্নই অজ্ঞ জাকির নায়েক দাবী করেছে যে বেদ এ 'আল্লাহ' শব্দটি আছে।তাহলে পরোক্ষভাবে সে স্বীকার করে নিল যে দেবভাষা সংস্কৃত সকল ভাষার আদি এবং আরবি ভাষারও উত্পত্তি ওই সংস্কৃত ভাষা থেকেই!
মূল আলোচনা শুরুর পূর্বে পাঠকদের স্মরন করিয়ে দেই আরবীতে 'আল্লাহ' শব্দটি দুইটি অংশ 'Al'(The) এবং 'Ilah'(Subject of worship) নিয়ে গঠিত।
ঋগবেদ এ ইলা এবং অলা নামক দুটি শব্দ আছে।জাকির যে মন্ত্রেই এই শব্দদুটো পাচ্ছে সেখানেই ইসলামিক তাকিয়ায় উদ্বুদ্ধ হয়ে প্রলাপ বকছে যে সঠিকভাবে উচ্চারন করলে তা নাকি আল্লাহ হয়!(নতুন সংস্কৃত উচ্চারন পদ্ধতি আবিস্কার)।আরো মজার বিষয় হল ইলা এবং অলা দুটি আলাদা শব্দ ই কিভাবে একটি নির্দিষ্ট শব্দ(আল্লাহ) নির্দেশ করে?
ভন্ড জাকিরের দাবী(অপ্রকৃতিস্থের প্রলাপ) অনুযায়ী ঋগবেদ ২.১.১১,৩.৩০.১০,৯.৬৭.৩০,১.১৩.৩ এই চারটি মন্ত্রে 'আল্লাহ' শব্দটি রয়েছে।মন্ত্রগুলোর সরলার্থ সহ দেখে নেয়া যাক-
অলাত্নো বল ইন্দ্র ব্রজো গোঃ পুরা হন্তোর্ভয়োমানো ব্যয়ার। সুঘান পথো অক্ষণোন নিরজে গোঃ পরাবন বাণীঃ পুরুহূতং ধমন্তী।। (ঋগবেদ ৩.৩০.১০)
অনুবাদ-হে সমস্ত ইন্দ্রিয়ের চালনাকারী,শান্তিপ্রিয় ব্যক্তিদের বিঘ্ন সৃষ্টিকারীরা অবশ্যই তোমার নিকট শাস্তি প্রাপ্ত হয়।সত্ ও সাধুদের জন্য তুমি পথ করেছ সুপ্রশস্ত। স্পষ্টতই যেহেতু সুক্তটি ইন্দ্রের উদ্দেশ্যে সেহেতু অলা এখানে ইন্দ্রের নাম হিসেবে ব্যবহৃত হয়েছে।
ইলা সরস্বতী মহী তিস্রো দেবির্ময়োভুবঃ। বহিঃ সীদংত্বস্রিধ।। (ঋগবেদ ১.১৩.৯)
অনুবাদ-মাতৃভাষা ¬,মাতৃসভ্যতা ও মাতৃভূমি(ইলা) এইতিন দেবী;তারা যেন কল্যানময়রুপে অন্তঃকরনে অবস্থান নেয় অনন্তকাল। এখানে ইলা মাতৃভূমি অর্থে ব্যবহৃত হয়েছে।
ত্বমগ্নে অদিতির্দেব দাসুসে ত্বং হোত্রা ভারতী বর্ধসেঘিরা। ত্বমিলা ষতহিমাসি দক্ষসি ত্বং বর্ত্রহা বসুপতে সরস্বতী।। (ঋগবেদ ২.১.১১)
অনুবাদ-হে প্রকাশমান পরমাত্মা,সকলের আশ্রয়দাতা,আমাদের এই স্তব গ্রহন কর।তুমি এই বর্নিল ঋতুময় মাতৃভূমিকে সম্পদশালী কর,নাশ কর অসত্ এর। এখানে ত্বম-ইলা(তুমি ইলা) অর্থাত্ ইন্দ্রের অপর একটি নাম হিসেবে ইলা ব্যবহৃত হয়েছে।
অলায়স্য পরাশুরননশ্য ত্বম পবস্ব দেব সোম। অখুঃ চিদেব দেব সোম।। (ঋগবেদ ৯.৬৭.৩০)
অনুবাদ– হে মঙ্গলদায়ক,ঐশ্বর্যশালী পরমেশ্বর,তুমি সাধুলোকের শত্রুদের ধ্বংস কর,অসত্ এর বিনাশ কর। এখানে অলা বলতে সোমকে নির্দেশ করা হচ্ছে।
জাকির নায়েকের মতে প্রতিটি সংস্কৃত অভিধান এ ই আল্লাহ শব্দটি আছে এবং এর অর্থ হিসেবে ঈশ্বর দেয়া আছে।সবচেয়ে বিখ্যাত সংস্কৃত অভিধান যা Dr. Monier Williams কর্তৃক লিখিত (A Sanskrit-English Dictionary, Motilal Benarasidass, Delhi,1981) এ আল্লাহ বলে কোন শব্দ নেই।যে কাছাকাছি শব্দগুলো সেখানে আছে তা হল অলা যার অর্থ সেখানে দেয়া 'কাঁকড়াবিছের লেজের হুল", অলাত যার অর্থ দেয়া আছে "কয়লা" এবং আল যার অর্থ দেয়া হয়েছে "বিষাক্ত পোকা থেকে নির্গত তরল বিষ।"
অন্যতম বিখ্যাত সংস্কৃত অভিধান (The Student’s Sanskrit-English Dictionary by Vaman Shivaram Apte, Motilal Benarasidass, Delhi, 2005) এ একটি শব্দ আছে যা হল অল্লা যার অর্থ দেয়া হয়েছে "মা"। সুতরাং ইসলামিক অপপ্রচারকদের থেকে সতর্ক থাকুন।
Sunday, February 9, 2014
'শ্রীমদ্ভগবদগীতা যথাযথ' আরবী ভাষায়
মালয়েশিয়ার ডাকটিকেট স্বামী বিবেকানন্দ
•••জানতে হলে পড়তে হবে 2:
•পুরীর জগন্নাথ মন্দিরের জগন্নাথ মূর্তিটি নিম কাঠে তৈরি ।
•রামের শক্তিশালী ধনুক বিশ্বকর্মা তৈরি করে দেন ।
•মূল ছয়টি রাগের মধ্যে পাঁচটি গেয়েছিলেন শিব । ষষ্ঠটি পার্বতী গেয়েছিলেন ।
•পরশুরামকে কুঠার প্রদান করেন শিব ।
•আমাদের ধর্মমতে বীণা আবিস্কার করেন নারদ ।
•হনুমানের পিতার নাম পবন ।
•সীতা হরণের সময় মারীচ নামক রাক্ষস সোনার হরিণ সেজে লক্ষ্মনকে সীতার কুটির থেকে দূরে সরিয়ে নিয়ে গিয়েছিল ।
•ভীম ও দুর্যোধনকে গদাযুদ্ধ শিখিয়েছিলেন বলরাম ।
•আমাদের ধর্মমতে সংস্কৃত ভাষা ও দেবনাগরী অক্ষর আবিস্কার করেন দেবী সরস্বতী ।
•মহাভারত অনুসারে দধীচির ঊরুর হাড় দিয়ে তৈরি হয় শকুনির পাশা ।
•জতুগৃহ বানিয়ে পান্ডবদের মারবার কথা ভেবেছিল পুরোচন ।
তথ্যসূত্রঃ গীতাই সর্বোচ্চ গ্রন্থ Gita is the Best Book
— wi
Subscribe to:
Posts (Atom)


