Translate

Monday, January 6, 2014

বেদে হযরত মোহাম্মদের সম্পর্কে কোন ভবিষৎবাণী নেই

বেদে হযরত মোহাম্মদের সম্পর্কে কোন ভবিষৎবাণী নেই বেদ হিন্দুদের সর্ব্বোচ্চ ধর্মগ্রন্থ এবং অলঙ্ঘনীয়।কোন কিছু বেদে থাকলেই যে কোন হিন্দু তা মেনে নেবে আর এই সুযোগটাই কিছু দিন ধরে নিচ্ছে কতিপয় ইসলামিক মিথ্যাবাজ যারা প্রচার করছে বেদে মুহম্মদ এর কথা উল্লেখিত আছে এবং তাকে ঋষি ও স্বর্গীয় বার্তাবাহক বলা হয়েছে।তাদের এহেন দাবী পর্যালোচনা করে দেখা যাক- অথর্ববেদ ২০/১২১/১-৩//(১)তিনি নরসংশ যার অর্থ প্রশংসিত,তিনি কৈরামা অর্থাত্‍ শান্তির রাজপুত্র,যিনি ৬০০৯৯ জন শত্রুর মধ্যেও নিরাপদ ছিলেন-যেহেতু মুহম্মদ শব্দের অর্থও প্রশংসিত আর তখনকার সময়ে মক্কার অধিবাসী সংখ্যাও ছিল প্রায় ৬০০০০ সেহেতু এটা মুহম্মদ কেই ইঙ্গিত করা হয়েছে// ANALYSIS-নরসংশ শব্দের অর্থ কোনভাবেই 'প্রশংসিত' নয় বরং প্রশংসাকারী,তাই এটার অর্থ মুহম্মদ এর সমার্থক নয়।আর যদি হতও তারপরও নামের অর্থ মিল দিয়েএরুপ বলাটা হাস্যকর।যেমন ধরুন 'বিসমিল্লাহির রহমানির রাহিম' যার অর্থ সংস্কৃত তে 'দয়ানন্দ কি জয়'।তার মানে কি এই যে কোরানস্বামী দয়ানন্দ স্বরস্বতী এর জয় ঘোষনা করছে?কৈরামা শব্দের অর্থ আসলে হচ্ছে যিনি শান্তির সাথে পৃথিবী তে বসবাস করে।সারাজীবন অসংখ্য রক্তহ্ময়ী যুদ্ধে লিপ্ত থাকা মুহম্মদ তাই ছিলেন কি?পরন্তু মক্কার অধিবাসী কত ছিল তা কোন জায়গায় ই লিপিবদ্ধ নেই।এটা সম্পুর্নমনগড়া কল্পনা। //(২)তিনি উট আরোহনকারী ঋষি যার রথ স্বর্গ স্পর্শ করে-যেহেতু উটের কথা বলা হয়েছে সেহেতু এটা মরুভুমির কথা।এছাড়া মনুসংহিতা(11/ 202)মতে একজন ব্রাক্ষ্মন এরউটে চরা নিষিদ্ধ সেহেতু এটাকোন ভারতীয় এর কথা বলা হয়নি// ANALYSIS-Manusa mhita(11/202) এ বলা হয়েছে ব্রাক্ষ্মন এর নিষিদ্ধ কিন্তু বেদের এই সুক্তটি একজন রাজর্ষি বা ক্ষত্রিয় ঋষির জন্য।অপরদিকে মরুভুমিশুধু আরবে নেই ভারতেও আছে(রাজস্থান)। // (৩)তিনি একজন 'MAMAH' ঋষি যাকে দেয়া হয়েছে ১০০ টি স্বর্নমুদ্রা,১০ টি হার,৩০০টা অশ্ব,১০০০০ গাভী-এখানে MAMAH অর্থ উচ্চ শ্রদ্ধাযুক্ত,১০ ০ টি স্বর্নমুদ্রা দিয়ে মুহম্মদএর ১০০ জন অনুসারী এবং ১০ টি হার দিয়ে ১০ জন সাহাবীকেবোঝানো হয়েছে।এছাড়া গো অর্থ গরু ছাড়াও GAW or Go to war এবং এর মাধ্যমে যুদ্ধে যাওয়া ১০০০০ সাহাবী কে বোঝানো হয়েছে।তাছাড়া গরু খুবই দয়াশীল ও শান্ত প্রানী,ঠিক যেমন ছিলেন মুহম্মদ এর ওই সৈন্যরা// ANALYSIS-এখানে শব্দটি MAMAH নয় বরং MAMAHE(MAMA-আমি ,AHE-দেই),কোনভা বেই যার অর্থ উচ্চ শ্রদ্ধাশীল নয়।এছাড়া কোনখানেই পাওয়া যায়না যে গো অর্থ GO TO WAR হতে পারে।গোপথ ব্রাক্ষ্মন এ গো অর্থ দেয়া হয়েছে-গরু,পৃথিব ী।কিন্তু যখনই কোন উপহার অথবা দানের কথা(যেটা এখানে বলা হচ্ছে) বলা হয় তখন গরু অর্থটা প্রযোজ্য।আর গরু অর্থ দয়াশীল এবং শান্তই হয়ে থাকেতবে মুসলমানরা গরু মারে কেন?এখন আবার ১০টি হার ১০জনসাহাবী হয়ে গেছে।হাহাহা।মুস া এরও তো ১০ জন অনুসারী ছিল।তাহলে এখন ইহুদিরা যদি দাবী করে এটা MOSES এর কথা বলেছে? তাহলে মন্ত্র ৩টির প্রকৃত অর্থ দাড়ায়- 1/He who praises,dwells peacefully is kept away from 60090 types of ANTAAHINDRIYA enemy 2/ He(the rishi of this suktam)has 20 camel riding chariot(রথ,কিন্তু মুহম্মদ কখনও রথে চড়েননি) whose chariot are reachable to heaven. 3/He who is such virtuous,I give him wealth as like as 100 gold coins,10 chaplets,300 horses,10000 cow.অর্থাত্‍ এখানে কোথাও মুহম্মদ সম্পর্কিত কিছু নেই। //ঋগবেদ ১/৫৩/ ৯ এ ঋষিকে বলা হয়েছে SUSHRAMA যার অর্থ প্রশংসিত,মুহম্মদ শব্দের অর্থও একই// আবার ও শব্দের বিকৃতি।এখানে শব্দটি হচ্ছেSUSHRAVASA যার অর্থ GOOD LISTENER/ RELIABLE FRIEND //অথর্ববেদ ২০/২১/৬এখানে একটি শব্দ আছে Karo যার অর্থ Praying one আরবীতে যার অর্থ আহমদ,মুহম্মদ এর অপর নাম// প্রথমত KARO শব্দের অর্থ Ofwhom,praying one নয়।উপরন্তু এখানে KARO বলতে কোন শব্দই নেই।এখানে শব্দটি হচ্ছে KARAVE যার অর্থ Action oriented।সাধারন হিন্দুদের অজ্ঝানতার সুযোগনিয়ে এসব অপপ্রচার চালাচ্ছে তারা।তাই আমাদের সকলের ই বেদ শিক্ষা অত্যন্তজরুরি।

কোথা থেকে এলো আজকের কোরান?

লিখেছেন: কাজী রহমান বিভাগ: অবিশ্বাসের জবানবন্দী, ধর্ম, নারীবাদ, ব্লগাড্ডা, মানবাধিকার, মুক্তমনা তারিখ: ৬ মাঘ ১৪১৮ (জানুয়ারি ১৯, ২০১২) কোরান কে লিখেছে? কখন, কোথায়, কিভাবে, কেন? সর্বশ্রেষ্ঠ শান্তির ধর্ম মহান ইসলাম থাকতেও পৃথিবীতে এতসব অন্য ধর্ম কেন? ওরা আল্লা মানছে না কেন? বাংলাদেশের মুসলমানদের মনে কখনো কখনো এই ধরনের প্রশ্ন জাগলেও এ নিয়ে কেউ খুব একটা ঘাঁটাঘাঁটি করে না কেউ, ভাবে খামোখা কি দরকার? অসুবিধা তো হচ্ছে না তেমন। বাংলাদেশের মুসলমান তো এত গোঁড়া মুসলিম না, যার ইচ্ছা হিজাব লাগায়, যার ইচ্ছা টুপি পরে, সুটবুট পরে, কোন অসুবিধা নেই। একজন সাধারণ মুসলমান, কারো সাতে পাঁচে নেই, চাকরি কিংবা ব্যাবসা করে, খায় দায়, গান গায়, জুম্মার দিনে জামাতে নামাজ পড়ে, সেজেগুজে বৈশাখী মেলায় যায়, রোজার মাসে রোজা রাখে, ঈদ চাঁদে নতুন জামাকাপড় কেনে, কেমন আছেন কেউ জানতে চাইলে আজকাল বলে আলহামদুলিল্লাহ। ঝামেলা নেই, চিন্তা নেই, ভালো আছে, বেশী কিছু জানার দরকারও নেই। ইসলামকে প্রশ্ন করা যায়না, ঈমান নষ্ট হয়ে যায়। তবে ঈমান, বিশ্বাস বা আল্লা রসূলকে সত্য মেনে প্রশ্ন করা যায়। সংশয় মনের ভেতরে রেখে ইসলাম নিয়ে প্রশ্ন? অসম্ভব। ঈমান যাবে, ঈমান নষ্ট হওয়া মানেই তো সব শেষ। তাই বাংলাদেশের মুসলমানদের জীবনে ধর্মচার জরুরী কিন্তু ধর্মজ্ঞান অপ্রয়োজনীয়, অজ্ঞতাই আদরণীয়। আর বেশী কিছু পড়বার আগে নীচে অল্প কিছু চাঁছাছেলা প্রাথমিক তথ্যঃ (ক) হযরত মোহাম্মদের মৃত্যু (৬৩২ খ্রিঃ) এর প্রায় ১৯ বছর পর আজকের কোরান লেখা হয়েছিলো বলে ধরা হয়। (খ) হযরত মোহাম্মদের মৃত্যুর প্রায় ২০০ বছর পর ইমাম বুখারীর হাদিস বই লেখা হয়েছিলো বলে ধরা হয়। (গ) প্রথম খলিফা হজরত আবু বকর, দায়িত্বকাল ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ। (ঘ) দ্বিতীয় খলিফা হজরত ওমর, দায়িত্বকাল ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ। (ঙ) তৃতীয় খলিফা হজরত ওসমান, দায়িত্বকাল ৬৪৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ। (চ) চতুর্থ খলিফা হজরত আলী, দায়িত্বকাল ৬৫৬ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ। ধরা যাক তথ্য প্রযুক্তি বিজ্ঞানের সুবিধাজনক এই সময়ে বাংলাদেশের মুসলমান ধর্মাচারের ব্যাপার পেরিয়ে ধর্ম নিয়ে আরো একটু জানতে চাইলো। কিন্তু সমস্যা, তারা তো ঈমান, বিশ্বাস বা আল্লা রসূলকে ধ্রুব সত্য মেনে প্রশ্ন করবে, উত্তরও জানতে চাইবে সেভাবেই। জানাটা সব সময়ই ওই প্রভাবে প্রভাবিত থাকবে, ব্যাপারটা কেমন হবে? এখন আল্লা রসূলকে সত্য মেনে প্রশ্ন করা, উত্তর যা’ই হোক না কেন, তাতে ইসলাম, আল্লা এবং রসূল অবধারিত ভাবে জিতবেন। কারন সেটাই পূর্বশর্ত। অনেকটা ‘বিচার আচার সবই মানি কিন্তু তালগাছটা আমার’ এরকম ব্যাপার। এখন এই রকম পূর্বশর্ত মেনে কোন বিতর্ক কি সম্ভব? গোঁড়ায় গলদ মার্কা শর্ত নিয়ে কারা মুখে ফেনা তুলবেন? তারা কি স্বাভাবিক নাকি ঘোর লাগা দাঁড়িয়ে ঘুমানো অস্বাভাবিক মনের মানুষ? এই সব জিজ্ঞাসায় মনেমনেও তাদের পূর্বশর্ত ঠিক থাকতে হবে। সবজান্তা আল্লা সবার মনের ভিতরের খবরও জানেন। বেঈমানি চলবে না। পূর্বশর্তে, মানে ইসলাম আল্লা রসূল অপরাজেয় এইটা মানার ব্যাপারে সাচ্চা পাক্কা থাকতে হবে, না হলে মানুষটা তো মুসলমানই না। এত কিছুর পরও ধরে নেওয়া যাক কেউ সত্যি সত্যিই গণ্ডী পেরিয়ে একটু বেশী জানতে চাইল ইসলাম নিয়ে। জানতে তার দ্বিধা লাগলেও সে ভাবল, এতে হয়ত তেমন দোষের কিছু নেই। জন্মসূত্রে মুসলমান হওয়াতে তাদের বেশীরভাগই তা জানতে পেরেছে একটু বড় হয়ে যে তারা মুসলমান। এটা তাদের উপর চাপিয়ে দেয়া হয়েছে। আপনজনেরা, যেমন মা বাবা, পরিবারের বড়রা তাদেরকে বলেছে যে তারা মুসলমান। তাই তারা তাই। তাকে তো জামা জুতোর পছন্দের মত কোনটা নেবে, হিন্দু, মুসলমান নাকি খৃষ্টান ইত্যাদি ধর্ম কোনটা নেবে, সে সুযোগ দেয়া হয়নি। কাজেই হয়ত একটু সাহস করা যায়। যাই হোক, একটা ব্যাপার বলা দরকার, এই ব্লগে বহুবার ধর্ম নিয়ে আলোচনা হয়েছে এবং হতেও থাকবে। তা’হলে আবার এই লেখাটি কেন? এই লেখাটা তাদের জন্য, যাদের মাথায় ওইসব কি, কে, কখন, কেন, কিভাবে ইত্যাদি কিছু প্রশ্ন মাঝে মাঝে খেলা করে মোটাদাগে উত্তর খুঁজবার জন্য। সঙ্গোপনে খুঁজে বেড়ায় যারা সহজ সংক্ষিপ্ত কিছু তথ্যসূত্র, তাদের জন্য ওই ধরনের কিছু সূত্র দেবার চেষ্টা আছে এখানে। কোরান লিখেছে বা সঙ্কলিত করেছে কিছু মানুষ। ফেরেস্তা টাইপের কেউ কোন পাথর টাথরে অগ্নিরশ্মি ধরনের কিছু দিয়ে এটা লেখেনি। আকাশ থেকেও পুরো বইটা হঠাৎ কোন ঠাশ্ শব্দ করে পড়েনি। অতি সাধারণ ভাবে বলা হয় যে এটা ২৩ বছর ধরে হজরত মোহাম্মদের উপর কখনো এক বা একাধিক আয়াতে, মূলতঃ জিব্রাইল ফেরেস্তার মাধ্যমে, আল্লার বানী হিসেবে নাযিল হয়েছে। কি ভাবে? হজরত মোহাম্মদের স্বপ্নে, ঘোরের মধ্যে, তন্দ্রাপ্লুত অবস্থায়, জিব্রাইল ফেরেস্তার ফুঁয়ে, বন্ধুবেশী ফেরেস্তার মাধ্যমে, সরাসরি ফেরেস্তার মাধ্যমে ইত্যাদি। নীচে দেখুন একটা মোখতাসার; কোরান নিয়ে একনজরে সংক্ষিপ্ত কিছু প্রাথমিক তথ্যঃ ১। কোরান কে লিখেছে? মানুষ। হজরত মোহাম্মদের জীবদ্দশায় তার কাছের সঙ্গী সাথীরা চামড়ায়, খেজুর পাতায়, পশুর হাড়ে ইত্যাদিতে আয়াত লিখে রাখতো। হজরত মোহাম্মদ কখনো এক আয়াত, কখনো একাধিক আয়াত বলতো আর মানুষ সাথী, মানে সাহাবায়েক্বেরামরা কেউ কেউ তা লিখে রাখতো নিজেদের কাছে। অনেকে মিলে তা মুখস্থও করত, কেউ কেউ শুধু মুখস্থই রাখতো। কয়েকটি আয়াতের যোগফল হল এক একটি সূরা, আর; এখনকার কোরান সেই রকম ১১৪টা সূরার যোগফলের গ্রন্থ। ২। কোরানের সঙ্কলন কখন শুরু হয়েছে? হজরত মোহাম্মদের মৃত্যু (৬৩২ খ্রিস্টাব্দ) এর ঠিক পরপরই সঙ্কলন নিয়ে হৈ চৈ এর শুরু। হজরত মোহাম্মদের জীবদ্দশাতেও একটি কোরান সঙ্কলিত হয়েছিল যা মুখ দেখিয়েছে খুব কম সময়ই। হজরত মোহাম্মদের মৃত্যুর পর নব্য ইসলামী শক্তির নেতৃত্বের দায়িত্বপ্রাপ্ত হয় প্রথম খলিফা হজরত আবু বকর। খলিফা আবু বকরের (দায়িত্বকাল ৬৩২ খ্রিস্টাব্দ থেকে ৬৩৪ খ্রিস্টাব্দ, বলা হয় বিষক্রিয়ায় তার মৃত্যু হয়) নির্দেশে, সাহাবায়েক্বেরাম যায়েদ বিন সাবেতকে নেতা করে দায়িত্ব দেওয়া হয় কোরান সঙ্কলিত করার। সে যথাসাধ্য চেষ্টা করে একটি সঙ্কলন তৈরী করে এবং তা খলিফা আবু বকরকে দেয়। অন্যান্য কিছু সাহাবা, যেমন ইবনে মাসউদ, আলী বিন আবী তালেব, মুআবিয়া বিন আবী সুফিয়ান ও উবাই বিন কা’ব প্রমুখ রাও নিজ দায়িত্বে কিছু সঙ্কলন করে। ৩। কোরানের এই সঙ্কলনটিই কি আজকের কোরান শরীফ? না, এটি সেটি নয়। নীচে দেখুন। ৪। কোরানের সঙ্কলন কেন শুরু হয়েছিলো? কিছু হাফেজ ক্বারী সাহাবা যারা কোরানের অনেকখানি মুখস্থ রেখেছিলো, তাদের অনেকেই ইয়ামামা নামের একটি যুদ্ধে নিহত হয়। মুখস্থকারীদের সাথে সাথে কোরানও যাতে হারিয়ে না যায় সেই প্রচেষ্টার অংশই ছিলো এই প্রাথমিক সঙ্কলনের মূল কারন। ৫। যায়েদ সঙ্কলিত কোরানই কি আজকের কোরান? এরপর কি হোল? না, এটিও নয়। প্রথম খলিফা হজরত আবু বকরের মৃত্যুর পর আরব বিশ্বে ইসলামী শক্তির দায়িত্বপ্রাপ্ত হয় দ্বিতীয় খলিফা হজরত ওমর (দায়িত্বকাল ৬৩৪ খ্রিস্টাব্দ থেকে ৬৪৪ খ্রিস্টাব্দ, আততায়ীর হাতে নিহত হয় বলে বলা হয়)। যায়েদের করা সঙ্কলনটি এবার হজরত ওমর নিজের হেফাযতে রেখে দেয়। খলিফা ওমরের মৃত্যুর পর ওই সঙ্কলনটি অল্প কিছুদিনের জন্য তার মেয়ে হাফজা’র হেফাজতে থাকে। ৬। কোরান তা’হলে আজকের মত হল কি করে? এইবার এলো তৃতীয় খলিফা হজরত ওসমান (দায়িত্বকাল ৬৪৪ খ্রিস্টাব্দ থেকে ৬৫৬ খ্রিস্টাব্দ, দলীয় কোন্দলে নিহত বলে কথিত)। তৃতীয় এই খলিফা ক্ষমতায় বসেই কোরানের একাধিক সঙ্কলনের দ্বন্দ্বের ঝামেলার মুখোমুখি হয়ে যায়। তখন দেখা যায় যায়েদের কোরান সঙ্কলন, অন্যান্য সাহাবাদের কোরানের সঙ্কলন এবং অন্যান্য নানান সাহাবাদের দাবীকৃত মুখস্থ কোরানের আয়াত একে অন্যের সাথে মিলছে না। তিনি এসময় যায়েদের প্রথম সঙ্কলনটাকে স্ট্যান্ডার্ড ধরে নতুন একটা সঙ্কলন করিয়ে নেন। কথিত আছে লোক দেখানো ভাবে তিনি কিছু কিছু নামকরা সাহাবাক্বেরাম ও ইসলামী পণ্ডিতদের সাথে এ নিয়ে পরামর্শ করে নতুন কোরানের কপি বিভিন্ন প্রদেশে পাঠিয়ে দেন। অন্যসব সঙ্কলন পুড়িয়ে ফেলবার হুকুম দিলেন এই খলিফা। তৈরী হল আজকের কোরানের কথিত মূল সঙ্কলন, আনুমানিক ৬৫১ খৃষ্টাব্দে। মতভেদে অবশ্য বলা হয় আজকের কোরান আরো পূর্নাঙ্গ হয় প্রায় ৮০০ খৃষ্টাব্দের দিকে। আরো কজন মুসলিম শাসকের হাত ঘুরে, শত শত বছর ধরে আরো পরিবর্তিত হয়ে, হাতকপি, কাঠের ব্লককপি, ছাপাখানা প্রযুক্তি কপি এবং তারপর অনুবাদকবৃন্দের অনুবাদ কপিতে রূপান্তরিত হয়ে হল আজকের এই কোরান। ৭। হজরত আলীর কোরান তা’হলে কোনটা? ইসলামী সাম্রাজ্যের চতুর্থ খলিফা হজরত আলী (দায়িত্বকাল ৬৫৬ খ্রিস্টাব্দ থেকে ৬৬১ খ্রিস্টাব্দ, চরমপন্থীদের দ্বারা নিহত বলে কথিত)। হজরত আলীর আমলেও হজরত ওসমানের সর্বশেষ ও সর্বাধুনিক কোরান সর্বজন স্বীকৃত হয়নি। আজকের ইরাক অঞ্চলের ওই সব মুসলমানেরা ওসমানের এই সঙ্কলনটি প্রত্যাখ্যান করতে থাকে। বলতে থাকে যে সেটির সাথে উব্বে ইবন মাসুদের মত সম্মানিত সাহাবাক্বেরামও একমত নন। খলিফা হয়ে হজরত আলীও ওসমানের সঙ্কলিত কোরানে অসংগতি ও ক্রমবিপত্তির কথা দৃঢ় ভাবে বলেন। এটি বদলে নতুন একটি সঙ্কলনের চেষ্টাও করেন, কিন্তু সেটি সর্বজন স্বীকৃত হয় না। মোটামুটি ভাবে ওসমান সঙ্কলনটিই তখন থেকে টিকে যায়। যেঁচে পড়ে এসব তথ্য এমনি এমনি দেওয়া হয়নি। একটু ভাবনার জন্য দেওয়া হয়েছে। মানুষের দ্বারা কোরানে আয়াত ইচ্ছামত বাদ দিয়ে দেওয়া, ইচ্ছামত সঙ্কলন করা, স্ববিরোধী বা পরস্পর বিরোধী আয়াত, আয়াত রহিত করা, আগের মক্কি সূরা কোরানে রেখেও ওই সব এক একটি সূরার বদলে নতুন বিদ্বেষপূর্ণ হিংস্র অন্য সূরা প্রতিস্থাপন, নির্ভুল কোরানে একের পর এক ভুল, একই ব্যাপারের বিবরণ এক এক যায়গায় এক এক রকম, মেয়েদেরকে ছোট করা, পুরুষদের বড় করা এবং বেহেশতে চির কুমারী হুর উপহার দেওয়া, অথচ মেয়েদের জন্য এই পৃথিবীতে কড়া নিষেধের বেড়াজাল আর বেহেশতে গেলে আলতু ফালতু আঙ্গুর বেদানা পুরষ্কার, ছেলেদের জন্য মদ ও যৌনতৃপ্তির জন্য চির যৌবনা মেয়ে আর সমকামী পুরুষের জন্য কিশোরবালক, কিন্তু সম্পদে সাক্ষীতে তুচ্ছ মেয়েরা, ছেলেরা শক্তিমান মহান, ইত্যাদি আরো অনেক অনেক বৈষম্য। মানুষ মানে হজরত মোহাম্মদের বয়ানে আর খলিফার তাড়াহুড়ায় তৈরী কোরানের এতসব; যদি বাঙ্গালি কোন মোল্লা ছাড়াই; বাংলায় পড়ে বুঝে ফেলে, তা’হলে যে গুমোর ফাঁস হয়ে যাবে। কোরান নিজেই ইসলামের জন্য হূমকি হয়ে যাবে। ইসলাম নিয়ে নিজ ভাষায় কিছুটা বেশী জানলে বাংলাদেশের মুসলমান ভালো রকমের সংশয়ের গ্যাঞ্জামে পড়ে যাবে, হয়ত ভাববে তাদের ঈমান ঝুঁকির মধ্যে পড়ে গেলো। ভাববে জানার কি-ই-ই দরকার খামোখা, তার চেয়ে অজ্ঞ থাকাই ভালো, আচার অনুষ্ঠান করে করেই পুল সিরাত পার হয়ে যাওয়া যাক। নাকি কেউ কেউ আবার অতি গোঁড়ামি ছেড়ে, আরো কিছু পড়ে জেনে কিছুটা বাঙালী হয়ে যাবে? নাকি হয়ে যাবে মুক্তমনের মানুষ? ব্যাপারটা কি অত সহজ হবে? কে জানে, হয়তো বা, কোন এক দিন। -x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x-x- আরো লেখা লিঙ্কঃ সূরা মোখতাসার ১, সূরা মোখতাসার ৩, সূরা মোখতাসার ৪, সূরা আল মূত্ত্যাজিয়া, হিজাবী মেয়ে বেহেস্তি সুখ -x-x-x-x-x-x-x-x-x-x-x-

নারীদের প্রতি ইসলামি বর্বরতার আরেকটি নিদর্শনঃ নারীর খতনা

এ লেখাটি আমার প্রাপ্তবয়স্ক এবং প্রাপ্ত মনস্ক বন্ধুদের জন্য।আমার ফেসবুক আইডিতে কোন অপ্রাপ্ত বয়স্ক বন্ধু না থাকায় লেখাটি দিলাম আশা করি প্রাপ্ত বয়স্করা প্রাপ্ত মনস্কও হবেন। মুসলিম দুনিয়ার বহু দেশেই নারী খৎনা নামের এক বীভৎস,বর্বরোচিত ধর্মীয় প্রথা প্রচলিত রয়েছে।এ ধর্ম নাকি নারী পুরুষের সমতা বিধান করে।তাহলে দেখে নিন কি ভাবে সেই সমতা বিধান করা হয়। মুসলিম দুনিয়ার বহু দেশেই নারী খৎনা নামের এক বীভৎস,বর্বরোচিত ধর্মীয় প্রথা প্রচলিত রয়েছে।এই প্রথা মনুষ্য সমাজের কলঙ্ক বই কিছুই নয়।এই প্রথা পুরুষকে মানুষ থেকে শয়তানে পরিণত করেছে।আর নারীকে পরিণত করেছে পশুতর জীবে।এই প্রথা আজও প্রচলিত আছে ঘানা,গিনি,সোমালিয়া,কেনিয়া,তানজানিয়া,নাইজেরিয়া,মিশর,সুদানসহ উপসাগরীয় বিভিন্ন দেশে।এই সব দেশে নারীদের যৌন কামনাকে অবদমিত করে যৌন-আবেগহীন যৌন-যন্ত্র করে রাখতে পুরুষশাসিত সমাজ বালিকাদের ভগাঙ্কুর(clitoris)কেটে ফেলে।নারীর যৌন-আবেগ সৃষ্টির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয় যোনির প্রবেশ মুখে পাপড়ির মত বিকশিত ভগাঙ্কুর।নারীদের খৎনা করা হয় ঋতুস্রাব শুরু হওয়ার আগে অর্থাৎ সাধারণত সাত-আট বছর বয়সে।খৎনা যারা করে তাদের বলা হয় হাজামী।দু’জন নারী শক্ত করে টেনে ধরে বালিকার দুই উরু।দু’জন নারী চেপে ধরে বালিকার দুই হাত।হাজামী ছুরি দিয়ে কেটে ফেলে ভগাঙ্কুর।এই সময় উপস্থিত নারীরা সুর করে গাইতে থাকেন, “আল্লাহ মহান,মুহম্মাদ তার নবী;আল্লাহ আমাদের দূরে রাখুক সমস্ত পাপ থেকে।”পুরুষ শাসিত সমাজ ওই সব অঞ্চলের মস্তিষ্ক স্নায়ুকোষের রন্ধ্রে রন্ধ্রেই বিশ্বাসের বীজ রোপন করেছে,কাম নারীদের পাপ;পুরুষদের পূণ্য।খৎনার পর সেলাই করে দেওয়া হয় ঋতুস্রাবের জন্য সামান্য ফাঁক রেখে যোনিমুখ।খোলা থাকে মূত্রমুখ।খৎনার পর চল্লিশ দিন পর্যন্ত বালিকার দুই উরুকে একত্রিত করে বেঁধে রাখা হয় যাতে যোনিমুখ ভাল মত জুড়ে যেতে পারে।বিয়ের পর সেলাই কেটে যোনিমুখ ফাঁক করা হয়,স্বামীর কামকে তৃপ্ত করার জন্য।আবারো বলি,স্বামীর কামকে তৃপ্ত করার জন্যই;কারণ নারীর কাম তো ওরা পাপ বলে চিহ্নিত করে নারীকে করতে চেয়েছে কাম গন্ধহীন যৌন-যন্ত্র।সন্তান প্রসবের সময় সেলাই আরো কাটা হয়।প্রসব শেষেই আবার সেলাই।তালাক পেলে বা বিধবা হলে আবার নতুন করে আবার নতুন করে সেলাই পড়ে ঋতুস্রাবের জন্য সামান্য ফাঁক রেখে।আবার বিয়ে,আবার কেটে ফাঁক করা হয় যোনি।জন্তুর চেয়েও অবহেলা ও লাঞ্ছনা মানুষকে যে বিধান দেয়,সে বিধান কখনই মানুষের বিধান হতে পারে না।এ তো শুধু নারীর অপমান নয়,এ মনুষ্যত্বের অবমাননা। এ সম্পর্কে আরও জানতে হলে দেখুন http://bn.wikipedia.org/wiki/নারী_খৎনা এ লেখাটির প্রচারে আমি এ জন্য পক্ষপাতি যে আমাদের বোনদের জানা উচিত ইসলামের প্রকৃত সত্য যাতে অন্তত লাভ জিহাদিদের ফাঁদে পড়ে নিজেদের জীবনটা নষ্ট না করে। এ উপমহাদেশে ইসলাম হিন্দু ধর্মের প্রভাবে আজ কিছুটা সভ্য হয়েছে কিন্তু আসল ইসলাম এখনও রয়ে গেছে আরব আফ্রিকাতে।

Saturday, December 21, 2013

২০১৩ পূর্ববর্তী হিন্দু নির্যাতনের বিভিন্ন পত্রিকার নিউজ লিঙ্ক

আমাদের পেজে কোন হিন্দু মন্দির ধ্বংসের খবর প্রকাশ হলেই তথাকথিত ধর্মের অনুসারীরা এসে তা অস্বীকার করে অথবা এক বাবরী মসজিদের কাহিনী নিয়ে চিল্লাচিল্লি করে। এদের কাছে প্রশ্ন এক বাবরি মসজিদের বিনিময়ে আপনারা কত মন্দির ভেঙেছেন তার হিসাব আছে? বাবরি মসজিদ নিজেই তো গড়ে উঠে রামমন্দির ভেঙ্গে। মুঘলরা কৃষ্ণের জন্মভূমিতে মসজিদ বানাতে পারে আমরা মক্কাতে মন্দির বানাতে পারব না। মুসলমানরা প্রায়ই মিথ্যাচার করে তারা নাকি হিন্দু মন্দির ভাঙ্গে না। #১০ বছরে ৯ লাখ হিন্দু কমেছে http://www.prothom-alo.com/detail/date/2012-09-22/news/291536 #নির্যাতিতরা এখনো বিচারের অপেক্ষায় http://www.prothom-alo.com/print/news/149608 দেখুন ইসলামিক সন্ত্রাসীদের হাতে হিন্দু মন্দির ধ্বংসের কিছু চিত্রঃ ১। মন্দির ধ্বংসের পর সিলেটে গীতা পুরানো http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a551f123e505d4d5d75058aae10e993b&nttl=2011041236103 ২। ২০০৩ সালে ১ রাতে ৩ টি মন্দির ধ্বংসের কথা http://www.thedailystar.net/2003/06/03/d30603011011.htm ৩। মুসলিমদের হাতে শিব মন্দির ধ্বংস http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=190042 ৪। ভারতীয় মুসলমানদের হাতে ৩ মন্দির ধ্বংস http://en.wikipedia.org/wiki/2010_Deganga_riots ৫। মুসলিমরা হনুমান মন্দির ভেঙ্গেছে http://southbengalherald.blogspot.com/2010/12/howrah-hanuman-temple-destroyed-hindu.html ৬। মন্দির ধ্বংস করে ঈদ উযযাপন ২০১১ http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=631&cat_id=1&menu_id=14&news_type_id=1&news_id=184573&archiev=yes&arch_date=04-09-2011 ৭। মন্দির ধ্বংস করে ঈদ উযযাপন ২০১০ http://www.bdnews24.com/details.php?id=173129&cid=2 ৮। মানিকগঞ্জে মন্দির ধ্বংস ১ http://theindependentbd.com/national/39842-miscreants-vandalise-idols-in-manikganj.html ৯। মানিকগঞ্জে মন্দির ধ্বংস ২ http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=29226 ১০। ১০০ বছরের পুরাতন হিন্দু মন্দির ধ্বংস করেছে মুসলিমরা http://forumforhinduawakening.org/dharma/news/2012/04/15/fanatic-islamic-groups-desecrated-200-years-old-hindu-temple-at-dinajpur-bangladesh/ ১১। ছবিসহ তথাকথিত শ্রেষ্ঠ ধর্মের বান্দাদের কাজ দেখুন http://hindusamhati.blogspot.com/2010/09/deganga-riot-pics-september-2010.html ১২। নরসিনদিতে মুসলিমদের হাতে হিন্দু মন্দির ধ্বংস http://hindurevolution.blogspot.com/2011/12/destruction-of-hindu-temples-in.html ১৩। হাটহাজারীতে ৮ টি মন্দির ধ্বংস http://en.wikipedia.org/wiki/2012_Hathazari_Violence ১৪। ৮৭ বছরের পুরাতন মন্দির ভাঙতে চায় পাকিস্তানি জেহাদিরা http://www.chakranews.com/87-year-old-hindu-temple-facing-demolition-in-pakistan/812 ১৫। মুসলিমদের হাতে ধ্বংস মানিকগঞ্জের সিঙ্গাইরের মন্দির http://www.thedailystar.net/2005/10/14/d51014012517.htm ১৬। নারায়ণগঞ্জে মন্দির ধ্বংস http://articles.economictimes.indiatimes.com/2010-02-06/news/28385518_1_idols-hindu-temple-vandalised ১৭। গুজরাটে ভারতীয় মুসলিমদের হাতে ধ্বংস হিন্দু মন্দির http://deshgujarat.com/2010/12/17/communal-clash-in-shahpur-the-situation-in-control/ ১৮। ভারতীয় মুসলিমদের তোষণ নীতির ফলঃ আরেকটি মন্দির ধ্বংস http://www.merinews.com/article/temple-idols-vandalised-in-hyderabad/147966.shtml ১৯।মসজিদের দেয়াল ভাঙতে ৫০ টাকা দেওয়া হয় মিস্ত্রি জসিমকে http://www.samakal.com.bd/details.php?news=14&action=main&view=archiev&y=2012&m=02&d=17&option=single&news_id=236150&pub_no=965 ২০।জামা খুলে ক্ষতচিহ্ন দেখালেন সাংসদ মোজাম্মেল তদন্ত কমিশনের সামনে কাঁদলেন ছবি রানী বাগেরহাট প্রতিনিধি | তারিখ: ১৭-০৪-২০১০ http://prothom-alo.com/detail/date/2013-02-04/news/56923 ২১।Rape and torture empties the villages(guardian) http://www.guardian.co.uk/uk/2003/jul/21/bangladesh ভোলার 'ভেণ্ডারবাড়ী' এক অভিশপ্ত রাতের ভয়াবহ সাক্ষী http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-13&ni=61667 পালাক্রমে ধর্ষণ শেষে নিথর দেহ ভাসিয়ে দেয় নদীতে http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-12&ni=61515 পূর্ণিমা ছবিরানী মহিমা_এভাবেই সেদিন বাড়ে সম্ভ্রমহারাদের সারি http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-14&ni=61721 কমলার ক্ষতচিহ্ন সেদিন চূর্ণ করে দেয় আলতাফ চৌধুরীর দম্ভ http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-15&ni=61848 ছাত্র শফিক, অধ্যক্ষ গোপাল মুহুরীকে প্রাণ দিতে হয় সন্ত্রাসীর বুলেটে মানবতার বিরুদ্ধে অপরাধ (৬) http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-17&ni=62081 ইজ্জতের মূল্য ১৯ হাজার টাকা, ভাঙ্গা হয় সোহেল তাজের বাড়ি মানবতার বিরুদ্ধে অপরাধ-৭ http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-18&ni=62184 ভারতে চলে গেছে অনেকে সম্ভ্রমহারা মেয়েদের নিয়ে মানবতার বিরুদ্ধে অপরাধ (৮) http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-19&ni=62248 নির্বাচনোত্তর নির্যাতিত ২০ হাজার মানুষ আশ্রয় নেয় রামশীলে মাhttp://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-20&ni=62400নবতার বিরুদ্ধে অপরাধ (৯) অত্যাচারের প্রকৃতি ছিল ধর্ষণ দখল শারীরিক ও মানসিক নির্যাতন মানবতার বিরুদ্ধে অপরাধ (১০) http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-21&ni=62447 জেলাভিত্তিক তদন্ত, মামলা রিভিউ ও আপীল করার সুপারিশ কমিশনের মানবতার বিরুদ্ধে অপরাধ (শেষ) http://dailyjanakantha.com/news_view.php?nc=15&dd=2011-06-22&ni=62574 ২২।সংখ্যালঘু নির্যাতন ও বিতাড়নের রাজনীতি সংখ্যালঘু নির্যাতন ও বিতাড়নের রাজনীতি বিজন সরকার http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-03-30&ni=130464 বিজন সরকার http://www.dailyjanakantha.com/news_view.php?nc=16&dd=2013-03-31&ni=130595 1. Bangladeshi Muslims burn bhagavat gita after destroying temple http://www.banglanews24.com/detailsnews.php?nssl=a551f123e505d4d5d75058aae10e993b&nttl=2011041236103 2. 3 Hindu Temples of Bangladesh were vandalised in one night http://www.thedailystar.net/2003/06/03/d30603011011.htm 3. Muslims Criminals on Monday night vandalised an image of Hindu god Shiva at the two-hundred year-old Hasjratola Kali Temple at Tangrakhali village under Shingasholpur union in Sadar upazila http://www.thedailystar.net/newDesign/news-details.php?nid=190042 4. 3 temples destroyed by Indian Muslims en.wikipedia.org/wiki/2010_Deganga_riots 5. Indian Muslims destroyed Hanuman temple http://southbengalherald.blogspot.com/2010/12/howrah-hanuman-temple-destroyed-hindu.html 6. Muslims celebrate Eid by destoying hindu temple 2011 http://www.kalerkantho.com/?view=details&type=gold&data=Tourist&pub_no=631&cat_id=1&menu_id=14&news_type_id=1&news_id=184573&archiev=yes&arch_date=04-09-2011 2010 http://www.bdnews24.com/details.php?id=173129&cid=2 7. Brutal Hindu Persecution and destruction of Temples in Manikganj,BANGLADESH MARCH 18,2011: http://theindependentbd.com/national/39842-miscreants-vandalise-idols-in-manikganj.html APRIL 7,2011: http://www.thedailystar.net/newDesign/latest_news.php?nid=29226 8. Muslims attack Janmashtami procession 2009 http://deshgujarat.com/2009/08/15/muslims-attack-jamnashtami-procession-in-ahmedabad/ 2011 http://www.sanghparivar.org/muslim-youth-attacked-peaceful-janmashtami-rally-in-jabalpur রানার দখলবাজির শিকার রবীন্দ্রনাথ সরকার * তাঁর জায়গায়ই গড়ে তোলা হয় রানা প্লাজা http://kalerkantho.com/index.php?view=details&type=gold&data=news&pub_no=1226&cat_id=1&menu_id=13&news_type_id=1&index=9#.UXzm6rVTCDZ

আমেরিকায় প্রথম কোনো হিন্দু পা রাখেন হাউস অফ রিপ্রেজেনটেটিভে যার নাম তুলসী গেবার্ড

গত বছর নির্বাচনে আমেরিকায় প্রথম কোনো হিন্দু পা রাখেন হাউস অফ রিপ্রেজেনটেটিভে যার নাম তুলসী গেবার্ড । বিরাট ব্যাবধানে প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন তিনি ।তুলসীএসেছেন সম্পূর্ণ অহিন্দু পরিবেশ থেকে । তার বাবা হাওয়াইয়ের স্টেট সিনেটর মাইক গেবার্ড ও মা ক্যারল গেবার্ড শিক্ষাবিদ ।http://articles.timesofindia.indiatimes.com/2013-01-05/us-canada-news/36161188_1_tulsi-gabbard-mike-gabbard-carol-porter

আমেরিকায় প্রথম কোনো হিন্দু পা রাখেন হাউস অফ রিপ্রেজেনটেটিভে যার নাম তুলসী গেবার্ড

গত বছর নির্বাচনে আমেরিকায় প্রথম কোনো হিন্দু পা রাখেন হাউস অফ রিপ্রেজেনটেটিভে যার নাম তুলসী গেবার্ড । বিরাট ব্যাবধানে প্রায় ১ লক্ষ ২০ হাজার ভোট পেয়ে নির্বাচিত হন তিনি ।তুলসীএসেছেন সম্পূর্ণ অহিন্দু পরিবেশ থেকে । তার বাবা হাওয়াইয়ের স্টেট সিনেটর মাইক গেবার্ড ও মা ক্যারল গেবার্ড শিক্ষাবিদ ।http://articles.timesofindia.indiatimes.com/2013-01-05/us-canada-news/36161188_1_tulsi-gabbard-mike-gabbard-carol-porter রাজনৈতিক প্রচারনায় ব্যাস্ত কিশোর বয়স থেকে সনাতন ধর্মের প্রতি অনুরক্ত এবং এই ধর্মে দীক্ষিত হন তিনি। শুধু সনাতন দর্শনকে গ্রহণই করেননি, যুক্তরাষ্ট্রে প্রথমবারের মত এমন কেউ শপথ গ্রহন করলেন যিনি হাতে নিয়েছিলেন পবিত্র শ্রীমদ্ভগবদ গীতা । এ প্রসঙ্গে বাংলাদেশের জনপ্রিয় দৈনিক প্রথম আলোতে খবর আসে এভাবে, ‘’ গীতা হাতে শপথ নিলেন যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) প্রথম হিন্দু আইনপ্রণেতা হিসেবে শপথ নিয়েছেন হাওয়াইয়ের তুলসী গাব্বার্দ (৩১)। গীতা পাঠ করে শপথ নেওয়ার ঘটনাও মার্কিন পার্লামেন্টে প্রথম। গতকাল বৃহস্পতিবার শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে তুলসী বলেন, ‘শপথের সময় আমি আমার ব্যক্তিগত ভগবদগীতার কপিটি নিয়ে যাই। কারণ, এই শিক্ষাই আমাকে দেশ ও অন্যের সেবায় জীবন উত্সর্গ করতে অনুপ্রেরণা জুগিয়েছে।’ প্রার্থনারত তুলসী গীতা নিয়ে শপথ পাঠ প্রসঙ্গে তুলসী আরও বলেন, ‘আমার গীতা আত্মিক শান্তি ও শক্তিমত্তার উত্স। এর মাধ্যমে আমি জীবনের অনেক কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে পেরেছি।’ http://www.prothom-alo.com/detail/date/2013-01-04/news/318673 “ বাংলাদেশের সংখ্যালঘুদের ব্যাপারে যখন ভারত সহ অন্যান্য দেশ নিশ্চুপ অবস্থানে তখন দায়িত্ব গ্রহনের পরই তিনি এদেশের হিন্দুদের ব্যপারে খোঁজ খবর নেন। তুলসী গ্যাবর্ড (৩১) বাংলাদেশ ককাসে যোগ দেন । বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের যুক্তরাষ্ট্র শাখার নেতা সিতাংশু গুহ, শ্রামল চক্রবর্তী, প্রদীপ দাস, ধ্রুব চক্রবর্তী, সন্তোষ দেবনাথ, প্রিয়তোষ মজুমদার, আল্পনা চক্রবর্তী প্রমুখ সাক্ষাত্ করেন নর্বনির্বাচিত কংগ্রেসওম্যান তুলসীর সঙ্গে। এ বৈঠকের সমন্বয় করেন ডেমোক্র্যাটিক পার্টির সংগঠক দিলীপ নাথ। এ সময় তারা বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি তাকে অবহিত করেন এবং তাদের সার্বিক কল্যাণ তথা বাংলাদেশের কল্যাণে কাজের সুবিধার্থে কংগ্রেশনাল বাংলাদেশ ককাসে যোগদানের আমন্ত্রণ জানানো হয়। এ সময় তুলসি গ্যাবর্ড বলেন, এরই মধ্যে তিনি কংগ্রেশনাল বাংলাদেশ ককাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কংগ্রেসম্যান জোসেফ ক্রাউলির সঙ্গে এ নিয়ে কথা বলেছেন। বাংলাদেশের সংখ্যালঘু প্রতিনিধিদের সাথে জানুয়ারির প্রথম সপ্তাহে শপথ গ্রহণের পরই তিনি বাংলাদেশ ককাসে যোগদান করবেন। এর আগে নিউইয়র্কের নবনির্বাচিত কংগ্রেসওম্যান গ্রেস মেং বাংলাদেশ ককাসে যোগদানে সম্মত হয়েছেন। গ্রেস মেংও ডেমোক্র্যাটিক পার্টির টিকিটে জয়ী হয়েছেন। এভাবেই দূরদেশের এক হিন্দু অনুরাগী তাঁর নিপীড়িত সম্প্রদায়ের জন্য কাজ করছেন। আমাদের আশা এভাবে সবাই বাংলাদেশের নিপীড়িত সংখ্যালঘুদের জন্য কাজ করবেন এবং তুলসী গ্যাবারড অনুকরণীয় হয়ে রইবেন।
visitors by country counter
flag counter